রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী

মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

চাঁদপুরের মতলব ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে মোঃ মিনহাজ (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২১ জুন (রবিবার) ভোর প্রায় সাড়ে ৫টায় ধনাগোদা নদীর জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।
নিহত মিনহাজের মামা বিল্লাল হোসেন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে মিনহাজের সাথে শিবলু,আমির,ইব্রাহিম অন্যান্য দিনের ন্যায় ব্যাটারীচালিত ইলেকট্রনিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিল। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান,ইলেকট্রিক শটে মারা যাওয়া একটি বড় মাছ ঝুড়ি থেকে পড়ে গেলে ওই মাছটি ধরতে মিনহাজ পানিতে লাফ দেয়।

এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে সে।এ সময় সঙ্গে থাকা মিনহাজের মামা বিল্লাল সেখান থেকে উদ্ধার করে সকাল ৬ টা ১০ মিনিটের মধ্যে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ডায়রী হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে, নদীতে বিদ্যুৎ শক ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্থানীয় সচেতন মহল জানায়, এ ধরনের কর্মকান্ডর কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। তারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে মাছ ধরা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


এই বিভাগের আরো খবর