সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

মানবাধিকার-ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ’ইনসিডিন বাংলাদেশ’ রবিবার সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ.কে.এম. মুস্তাক আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

ইনসিডিন বাংলাদেশ একটি অধিকারভিত্তিক সংগঠন, যা শিশুর অধিকারসহ মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে অবস্থিত সংস্থার পথশিশু কেন্দ্রের শিশুদের জন্য দুপুরে বিশেষ খাবার পরিবেশন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে সংস্থার মোহাম্মদপুরস্থ প্রধান কার্যালয়ের এ.কে.এম. মুস্তাক আলী কনফারেন্স কক্ষে “চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যালায়েন্স: একটি পুনর্দৃষ্টি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইনসিডিন বাংলাদেশ এর চেয়ারম্যান তফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং ইনসিডিন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এ.কে.এম. মাসুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ইনসিডিন বাংলাদেশের সদস্যবৃন্দ এবং এর সহযোগী সংগঠনসমূহের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আখতার ডলি, ডিআইএসএ এর নির্বাহী পরিচালক মো. শহিদুল্লাহ, এসইউএফ এর পরিচালক টিপু সুলতানসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইনসিডিন বাংলাদেশ এর অপারেশন টিফ মো. মুশফিকুর রহমান স্মারক বক্তব্য প্রদান করেন।
পরে ইনসিডিন বাংলাদেশ এর সদস্যবৃন্দ এ.কে.এম. মুস্তাক আলীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণানুষ্ঠানের সমাপ্তি করেন।


এই বিভাগের আরো খবর