সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

তিনি প্রকল্পের কাজের গুণগত মানের প্রশংসা করে খালের দুই পাড়ের মাটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আজ সোমবার (২২ জুন) দুপুরে আটঘর ইউনিয়নের সোনাডাঙ্গা বিল থেকে সেনহাটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খালের দুইপাড়ে গাছ রোপন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে খাল খনন প্রকল্প অন্যতম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে সেচব্যবস্থা, পানি নিষ্কাশন ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ কাজ নিয়মিত মনিটরিং করছে। আমরা সরেজমিনে এসে দেখেছি, এখানে তাৎপর্যপূর্ণ ও সুন্দর কাজ হয়েছে। খালের দুই পাড়ে ফেলা মাটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে। ভারী বর্ষণ হলে মাটি ধসে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, “দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও অনেক খাল রয়েছে। এসব খালের মাধ্যমে কৃষি উৎপাদন ও অর্থনীতির যে চালিকাশক্তি রয়েছে, তা আরও জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের পরিদর্শন ও তদারকি অব্যাহত থাকবে।”

পরিদর্শনের সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবীর উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য আক্কাছ আলী আক্কাছ প্রমূখ।

পরে জেলা প্রশাসক সালথা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও পরিদর্শন করেন তিনি।


এই বিভাগের আরো খবর