সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম সদর উপজেলার ৮নং পাঁচগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ শামছুল হুদা মিঠু।

উন্নয়ন, সুশাসন, মাদকমুক্ত সমাজ ও বাল্যবিবাহ প্রতিরোধের প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত শামছুল হুদা মিঠু পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষাক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি বিএ (অনার্স), এমএ এবং বি.এড ডিগ্রিধারী। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী প্রচারণাকালে শামছুল হুদা মিঠু বলেন, পাঁচগাছী ইউনিয়নের মানুষ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি একটি সেবামুখী, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন হয়রানি ছাড়া প্রয়োজনীয় সেবা পায়, সেটি নিশ্চিত করার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান সমাজের অন্যতম বড় সমস্যা মাদক। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।

বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, “একজন শিক্ষক হিসেবে আমি জানি বাল্যবিবাহ একটি সমাজের জন্য কতটা ক্ষতিকর। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ভিত্তিক প্রচারণা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নারী নির্যাতন, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধেও কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব।

তিনি আরও বলেন, পাঁচগাছী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করা হবে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি দাবি করেন, পাঁচগাছী ইউনিয়নের মানুষ সবসময় সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্বকে মূল্যায়ন করেছেন। এবারও জনগণ উন্নয়ন ও কল্যাণের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও মডেল পাঁচগাছী ইউনিয়ন গড়ে তুলতে চাই।

 


এই বিভাগের আরো খবর