সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

চীনা ৮ অ্যাপ নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ৫:২৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক: আলিপে ও উইচ্যাট পেসহ চীনা সংস্থার সঙ্গে সম্পর্কিত ৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই সফটওয়্যার অ্যাপ দিয়ে লেনদেন নিষিদ্ধের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প।

আদেশে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যারা চীনা সংশ্লিষ্ট সফটওয়্যার অ্যাপ নিয়ন্ত্রণ ও বিকশিত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

যুক্তরাষ্ট্রে চীনের এই অ্যাপগুলোর ব্যবহার নিষিদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। তার শঙ্কা, এগুলো ব্যবহার করে চীন সরকার সরকারি কর্মচারীদের এবং কনট্রাক্টরদের অবস্থান ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে।

আগামী ৪৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে এই আদেশ কার্যকর হবে। তবে ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে।

এদেকে চীনা অ্যাপ নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলেও এ ব্যাপারে জো বাইডেনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অ্যাপগুলোর ডাউনলোড প্রচুর পরিমাণে বেড়ে যায়। দেশটির প্রশাসনের ধারণা, এই অ্যাপ ব্যবহার করা প্রায় ১ কোটি মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ করে তুলেছেন।


এই বিভাগের আরো খবর