বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

জনসনের টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৬:২১ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: জনসন এন্ড জনসনের তৈরি করোনাভাইরাস টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুমোদনের একদিন পরই জনসনের টিকার অনুমোদন দিলো এই আন্তর্জাতিক সংস্থা। এখন পর্যন্ত অনুমোদন পাওয়া সব টিকার দুইটি ডোজ দিতে হলেও জনসনের টিকার দিতে হবে এক ডোজ।

নিউইয়র্ক টাইমসের খবর বলা হয়েছে, যেসব স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোতে সবেমাত্র টিকা দেয়ার প্রচারণা শুরু হয়েছে, সেসব দেশে ‘কোভ্যাক্স’ প্রকল্পের মাধ্যমে জনসনের টিকা পৌঁছে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জনসনের টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘যেহেতু নতুন একটি টিকা এসেছে, সেহেতু এটিকে অবশ্যই বৈশ্বিক সমাধানের অংশ আমাদের ব্যবহার করতে হবে। কোনো দেশ বা মানুষকে বাদ দেয়া চলবে না। আমরা আশা করি নতুন এই টিকা অসমতা দূর করতে সহায়তা করবে।’

টিকার চূড়ান্ত ট্রায়ালের পর জনসন অ্যান্ড জনসন জানায়, তাদের তৈরি টিকার মাত্র এক ডোজই অন্য টিকার দুই ডোজের সমান কার্যকর। এছাড়া এর আরেকটি অন্যতম সুবিধা হলো সংরক্ষণ ব্যবস্থা। এটি সাধারণ রেফ্রিজারেটরে তিন মাস পর্যন্ত স্বাভাবিক সংরক্ষণ করা যায়। যেসব দেশে অন্য টিকা সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই তারাও অনায়াসে জনসনের টিকা গ্রহণ করতে পারে।

এরই জনসনের কাছে কোভ্যাক্স প্রকল্পের জন্য ৫০ কোটি টিকা চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া আগে থেকেই যুক্তরাষ্ট্রের কাছে ২০ কোটি ডোজ টিকার চুক্তি করেছে জনসন।


এই বিভাগের আরো খবর