সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

জন আস্থার চ্যালেঞ্জ ভুয়া তথ্য; সচেতনতায় গুরুত্বারোপ

ঢাকা প্রতিদিন ডেস্ক
রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

যুগোপযোগী ডিজিটাল শাসন ব্যবস্থা তৈরির প্রত্যয় নিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)’। গতকাল শনিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওয়ার্কশপ ও নীতি আলোচনার মধ্য দিয়ে এই ফোরামের ২০তম আসর শেষ হয়।

এবারের আয়োজনের শেষ দিনে ‘মিডিয়া ও ডিজিটাল বিশ্বাস: বিভ্রান্তমূলক তথ্যের যুগে জনআস্থা টিকিয়ে রাখার চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি বিভাগের বিভাগীয় সম্পাদক ও সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম এর সেক্রেটারি জেনারেল সাইফ আহমাদ। ডিজিটাল যুগে সংবাদমাধ্যম কীভাবে জনগণের আস্থা রক্ষা করতে পারে, ভুয়া তথ্য প্রতিরোধ করতে পারে এবং অনলাইনে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে, তা তিনি তার প্রবন্ধে তুলে ধরেন।

সাইফ আহমাদ বলেন, আমরা এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে তথ্যের অভাব নেই, কিন্তু বিশ্বাসের অভাব ভয়াবহ। সত্য–মিথ্যার সীমারেখা ধোঁয়াশা হয়ে গেছে। তবুও গণমাধ্যম কর্মীরা এখনো সত্যের পক্ষে লড়ছে—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি ডিজিটাল বিশ্বাস পুনর্গঠনে একটি প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকরা সত্য বলবে, প্রযুক্তি প্রতিষ্ঠান স্বচ্ছতা রাখবে, সরকার নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীন ফ্যাক্টচেকিং উদ্যোগকে উৎসাহ দেবে। আর জনগণ সচেতন হবে। সচেতন নাগরিকরাই ভুয়া খবরের সবচেয়ে বড় প্রতিরোধক।

তিনি আরও যোগ করেন, ভুয়া তথ্য আমাদের বিভক্ত করে, কিন্তু সাহসী সত্য আমাদের এক করে। চলুন আমরা সবাই মিলে সেই বিশ্বাস ফিরিয়ে আনি।

দৈনিক সমকালের সহকারী সম্পাদক ও সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম-এর সভাপতি হাসান জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ দ্রুত হলেও, বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকিও বেড়েছে। জনগণের আস্থা ধরে রাখতে সাংবাদিকদের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যম শুধু তথ্য দেয় না বরং সত্য, নৈতিকতা ও দায়িত্বশীলতার প্রতীক।

তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মে যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়, কারণ দায়িত্বশীল সাংবাদিকতাই পারে ডিজিটাল ট্রাস্ট ও সামাজিক স্থিতি বজায় রাখতে।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় যমুনা টেলিভিশনের গবেষক জাহিদ হোসেন খান বলেন, সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতন হতে হবে এবং গণমাধ্যমের প্রতি বিশ্বাস বাড়াতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন।

এএফপি’র ফ্যাক্ট চেক সম্পাদক (বাংলা) মোহাম্মদ ইয়ামিন ভুয়া তথ্য শনাক্তের কৌশল তুলে ধরে বলেন, চটকদার, চিত্তাকর্ষক ও আবেগী কোনো পোস্ট দেখলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবশ্যই তা ক্রিটিক্যাল দৃষ্টিতে দেখা উচিত। নির্ভরযোগ্য সোর্স থেকে নিশ্চিত হয়ে তবেই সেগুলো শেয়ার করা যেতে পারে।

বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আব্দুল হক অনু জানান, তিন দিনের এই ফোরামে শিশু-কিশোরদের নিয়ে একটি কর্মশালা ছাড়াও মোট নয়টি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফোরামে সরকার, বেসরকারি খাত, টেকনিক্যাল কমিউনিটি, শিক্ষাবিদ, সুশীল সমাজ, তরুণ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

 


এই বিভাগের আরো খবর