বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

জাকিরের সেঞ্চুরি : ম্যাচ জিততে বাংলাদেশের দরকার আরও ২৪১ রান

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৫:৩৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ক্রীড়া ডেস্ক : ওপেনার জাকির হাসানের অভিষেক টেস্ট সেঞ্চুরির ম্যাচে ভারতের বিপক্ষে জিততে পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে আরও ২৪১ রান করতে হবে স্বাগতিক বাংলাদেশকে। ভারতের ছুঁড়ে দেয়া ৫১৩ রানের পাহাড় সমান টার্গেটে চতুর্থ দিন শেষে ১০২ ওভারে ৬ উইকেটে ২৭২ রান করেছে বাংলাদেশ। ওপেনার জাকির ১০০ রান করেন। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৬৭ রান। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন শান্ত-জাকির। ৫১৩ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ১২ ওভারে বিনা উইকেটে ৪২ রান করেছিলো বাংলাদেশ। শান্ত ২৫ ও জাকির ১৭ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের শুরু থেকে ভারতের বোলারদের উপর আধিপত্য বিস্তার করেছেন শান্ত-জাকির জুটি। দিনের চতুর্থ ওভারেই দলের রান পঞ্চাশ পূর্ণ করেন তারা। ইনিংসের ৩১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি পুর্ন করেন শান্ত। এজন্য ১০৮ বল খেলেছেন তিনি।৩৬তম ওভারে বাংলাদেশের রান ১শতে পৌঁছায় শান্ত-জাকিরের দুর্দান্ত জুটির কল্যণে। ৪০তম ওভারে অভিষেক টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান জাকির। ১০১ বল খেলে অর্ধশতক পূর্ণ করেন বাঁ-হাতি জাকির।প্রথম সেশনে শান্ত-জাকিরের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪২ ওভারে বিনা উইকেটে ১১৯ রান তুলে বাংলাদেশ। এ সময় শান্ত ৬৪ ও জাকির ৫৫ রানে অপরাজিত ছিলেন।

বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গে। ভারতের পেসার উমেশ যাদবের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন ৭টি চারে ১৫৬ বলে ৬৭ রান করা শান্ত। ভারতের বিপক্ষে টেস্টে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১২৪ রানের জুটি গড়েন শান্ত-জাতির।শান্তর বিদায়ে উইকেটে আসেন ইয়াসির আলি ব্যক্তিগত ৫ রানে আউট হলে দিনের দ্বিতীয় সেশন শুরু করেই ১২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

ডাবল উইকেট পতনের ধাক্কা সামাল দেন জাকির ও লিটন দাস। ২টি চার মারলেও বেশ রক্ষনাত্মক ছিলেন লিটন। দু’বার জীবন পেয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। স্পিনার কুলদীপের বলে মিড-অনের উপর দিয়ে মারতে গিয়ে উমেশকে ক্যাচ দেন ৫৯ বলে ১৯ রান করা লিটন।
চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সাথে জুটি বেঁধে অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নেন জাকির। প্রথম ইনিংসে ২০ রান করা জাকির ২১৯তম বলে সুইপ করে ফাইন লেগ দিয়ে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। বাংলাদেশের চতুর্থ ও বিশে^র ১১৩তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন জাকির। দেশের পক্ষে একমাত্র ওপেনার হিসেবে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

সেঞ্চুরির পাবার পর ইনিংস বড় করতে পারেননি জাকির। স্পিনার অশ্বিনের বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে কোহলিকে ক্যাচ দেন তিনি। ব্যাটের কানায় লেগে প্যাড ছুঁয়ে কোহলির হাতে বল জমা পড়ে বল। ১৩টি চার ও ১টি ছক্কায় ২২৪ বল খেলে ১০০ রান করেন জাকির।দলীয় ২০৮ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন জাকির। এ অবস্থায় জুটি গড়ার পথে ছিলেন অধিনায়ক সাকিব ও মুশফিক। ৫৩ বল খেলে ২৬ রানও তুলেছিলেন তারা। কিন্তু প্যাটেলের এক ওভারে জোড়া আঘাতে মুশফিক ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের বিদায় ঘটে। ২৩ রান করে প্যাটেলের বলে বোল্ড হন দু’বার জীবন পাওয়া মুশফিক। ড্রাইভ করতে গিয়ে লাইন ছেড়ে বেরিয়ে আসায় স্টাম্প আউট হন ৩ রান করা সোহান। ৩ রান করেন তিনি।

২৩৮ রানে ষষ্ঠ উইকেট পতনে আজই গুটিয়ে যাবার শংকায় পড়ে বাংলাদেশ। কারন তখনও দিনের ১৪ ওভার বাকী ছিলো।তবে সপ্তম উইকেটে ১৪ ওভার ব্যাট করে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন সাকিব ও মিরাজ। এসময় জুটিতে ৩৪ রান তুলেছেন তারা। সাকিব ৩টি চার ও ২টি ছক্কায় ৬৯ বলে ৪০ ও মিরাজ ৯ রানে অপরাজিত আছেন। ভারতের প্যাটেল ৫০ রানে ৩ উইকেট নেন।
স্কোর কার্ড :
ভারত ইনিংস : ৪০৪ ও ২৫৮/২ ডি
বাংলাদেশ প্রথম ইনিংস ১৫০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ৪২/০, ১২ ওভার, শান্ত ২৫*, জাকির ১৭*) :
শান্ত ক পান্থ ব উমেশ ৬৭
জাকির ক কোহলি ব অশি^ন ১০০
ইয়াসির বোল্ড ব প্যাটেল ৫
লিটন ক উমেশ ব কুলদীপ ১৯
মুশফিক বোল্ড ব প্যাটেল ২৩
সাকিব অপরাজিত ৪০
নুরুল স্টাম্প পান্থ ব প্যাটেল ৩
মিরাজ অপরাজিত ৯
অতিরিক্ত (বা-৪, লে বা-১, নো-১) ৬
মোট (১২ ওভার, বিনা উইকেট) ৪২
উইকেট পতন : ১/১২৪ (শান্ত), ২/১৩১ (ইয়াসির), ৩/১৭৩ (লিটন), ৪/২০৮ (জাকির), ৫/২৩৪ (মুশফিক), ৬/২৩৮ (নুরুল)।
ভারত বোলিং :
সিরাজ : ১৫-৩-৪৬-০ (নো-১),
উমেশ : ১৫-৩-২৭-১,
অশি^ন : ২৭-৩-৭৫-১,
প্যাটেল : ২৭-১০-৫০-৩,
কুলদীপ : ১৮-২-৬৯-১।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর