সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

জেদ্দা সমুদ্র বন্দরে বিডব্লিউ রাইন ট্যাঙ্কারে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : ‘বহিরাগত বস্তু’র আঘাতে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে সৌদি আরবের জেদ্দা সমুদ্র বন্দরে।এই ঘটনায় কোনও দল বা গোষ্ঠী এখনও  দায় স্বীকার করেনি।

সোমবার এক বিবৃতিতে সিঙ্গাপুরভিত্তিক শিপিং কোম্পানি হাফনিয়া জানিয়েছে, সোমবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় বাহ্যিক বস্তুর আঘাতে বিডব্লিউ রাইন ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং এর ফলে আগুন ধরে যায়।

ক্রুরা আগুন দ্রুত নিভিয়ে ফেললেও ট্যাঙ্কারের বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের ২২ নাবিকের সবাই অক্ষত রয়েছেন।

বিবৃতিতে হাফনিয়া জানিয়েছে, বিস্ফোরণের কারণে ট্যাঙ্কার থেকে কিছুটা তেল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। কারণ, যান্ত্রিক পরিমাপকে তেলের স্তর আগের মতোই দেখাচ্ছে।

জানা যায়, গত ৬ ডিসেম্বর লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে বিডব্লিউ রাইনে প্রায় ৬০ হাজার টন গ্যাসোলিন তোলা হয়েছিল। বর্তমানে ট্যাঙ্কারটির ৮৪ শতাংশ পূর্ণ রয়েছে।

সোমবারের এ বিস্ফোরণের কারণে তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রায় বছরখানেক করোনাভাইরাস মহামারির আঘাত সহ্য করার পর মাত্রই ভ্যাকসিনের সূত্র ধরে প্রাণ ফিরতে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে।

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন তেল স্থাপনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একাধিক ঘটনা লক্ষ্য করা গেছে।


এই বিভাগের আরো খবর