শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর

অনলাইন ডেস্ক :
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ক্রীড়া ডেস্ক : এবার চায়ের দেশ সিলেটে টি-টোয়েন্টি উৎসব। সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে ব্যাট করতে নামছে সিলেট। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হোসেন সোহান।

সোমবার (৬ জানুয়ারি) লাক্কাতুরায় সিলেট পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে। ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলা সিলেটের সামনে সুযোগ নিজেদের মাঠে দর্শকের সমর্থন কাজে লাগিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করার।

তবে কাজটা সহজ হবে না তাদের জন্য। টানা তিন ম্যাচ জেতা রংপুর রীতিমতো উড়ছে।

থার্টি ফার্স্ট নাইটের হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে ৩৪ রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যুও এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেটপ্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট-রংপুর লড়াই।

এ ম্যাচে বড় আকর্ষণ লোকাল বয় জাকের আলী অনিক। বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজে শেষ সফরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। ঘরের মাঠে দর্শকরা আজ তার ব্যাটে ঝড় দেখতে চাইবেন তা বলাই যায়।

রংপুর রাইডার্সের একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, অ্যালেক্স হেলস, আজিজুলহক তামিম, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, সাইফউদ্দিন, শেখ মেহেদী, রাকিবুল, নাহিদ রানা ও আকিফ জাভেদ।

সিলেট স্ট্রাইকার্স: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মুনসি, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব, নাহিদ উজ জামান, রিস টপলি, আল আমিন হোসেন ও অ্যারন জোন্স
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর