বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

টি-টোয়েন্টি: কার্তিক-আবেশে সিরিজে সমতা আনলো ভারত

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৮ জুন, ২০২২, ৫:২২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ডেস্ক : প্রথমে ব্যাটার দিনেশ কার্তিকের ঝড়ো ব্যাটিং ও পরে পেসার আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারিয়েছে স্বাগতিক ভারত।চতুর্থ টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনলো ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিলো টিম ইন্ডিয়া। তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে দারুনভাবে সিরিজে ঘুড়ে দাঁড়ালো ভারত।

রাজকোটে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ২৪ রানে ২ উইকেট পতনের পর, ৮১ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। এ অবস্থায় দলের জন্য গুরুত্বপূর্ণ জুটি গড়েন হার্দিক পান্ডিয়া ও কার্তিক। ৩৩ বলে ৬৫ রানের জুটি গড়েন তারা। জুটিতে ২২ বলে ৪৩ রান করেন কার্তিক। ৩টি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৬ রান করে আউট হন পান্ডিয়া।

এ দু’জনের শক্ত জুটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান পায় ভারত। ২৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কার্তিক। ২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৩৬তম ম্যাচে এসে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেলেন তিনি।শেষ পর্যন্ত ২৭ বল মোকাবেলায় ৯বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ৫৫ রান করে আউট হন কার্তিক।

১৭০ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। কোন ব্যাটাররাই বড় ইনিংস খেলতে পারেননি। এতে ১৯ বল হাতে রেখে ৮৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র তিন ব্যাটার দুই অংক স্পর্শ করতে পারেন। রাসি ভান ডার ডুসেন সর্বোচ্চ ২০ রান করেন। ভারতের আবেশ ১৮ রানে ৪টি ও যুজবেন্দ্রা চাহাল ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন কার্তিক।আগামীকাল ব্যাঙ্গালুরুতে সিরিজের নির্ধারনী পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর