বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ডোপিংয়ের দায়ে ৪ বছর নিষিদ্ধ উইন্ডিজের ক্রিকেটার

অনলাইন ডেস্ক :
শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৭:১০ পূর্বাহ্ন

স্পোর্টস ডেস্ক :
ডোপ-বিরোধী মামলায় ফেঁসে গেলেন উইন্ডিজের ক্রিকেটার জন ক্যাম্পবেল। চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। জ্যামাইকার স্থানীয় ডোপিং-বিরোধী কমিশন এই শাস্তি দিয়েছে তাকে। ডোপিং পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। গেল এপ্রিলে নিজ শহর কিংস্টনে এই পরীক্ষা করানোর কথা ছিল তার। পরীক্ষায় ব্যবহৃত রক্তের নমুনা দেওয়ার জন্য একটা সময় বেধে দেওয়া হয়েছিল তাকে, সেই দিনে তিনি রক্ত দিতে যাননি। এর ফলেই তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে জ্যামাইকার অ্যান্টি-ডোপিং কমিশন (জ্যাডকো)। তার এই অস্বীকৃতির বিষয়ে তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করে কমিশনটি। গেল শুক্রবার এই তদন্তের প্রতিবেদন কমিশনে জমা দেয় কমিটি। তদন্ত কমিটির দেওয়া ১৮ পৃষ্ঠার প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তার ওপর নেমে আসে এই শাস্তি। ১৮ পৃষ্ঠার সেই প্রতিবেদনে বলা হয়, ডোপ টেস্টে রক্ত দিতে অস্বীকৃতি জানানোর মানে ডোপিং-বিরোধী আইনের লঙ্ঘন। জ্যাডকো’র আইনের ১০.৩.১ নং ধারা অনুসারে এই কাজের শাস্তি ৪ বছর নিষেধাজ্ঞা। সেটাই নেমে এসেছে এবার ক্যাম্পবেলের ওপর। গত ১০ মে থেকে ক্যারিবীয় এই ক্রিকেটারের ওপর এই শাস্তি কার্যকর করেছে জ্যাডকো। উইন্ডিজের হয়ে ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন ক্যাম্পবেল। সীমিত ওভারের ফরম্যাটের চেয়ে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটেই বেশি নিয়মিত ছিলেন তিনি। সবশেষ টেস্টটা তিনি খেলেছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের সবশেষ উইন্ডিজ সফরে স্বাগতিকদের হয়ে দুটো টেস্টেই খেলেন তিনি। প্রথম টেস্টে একটি ফিফটির পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানের একটি ইনিংস খেলেন তিনি।


এই বিভাগের আরো খবর