বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঢাকাগামী ২৪১ যাত্রীর ৩ দিন ধরে মদিনায় মানবেতর জীবন

সিনিয়র প্রতিবেদক
বুধবার, ১ মার্চ, ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা-ঢাকাগামী একটি নষ্ট ফ্লাইটের টিকিট কেটে বিপাকে পড়েছেন ওমরাসহ ২৪১ জন যাত্রী। তাদের মধ্যে ২৩০ জন ছিলেন ওমরা হজযাত্রী। ভুক্তভোগী  জানান, গত ২৭ ফেব্রুয়ারি সৌদি আরবের সময় অনুযায়ী রাত ১১টা ৫০ মিনিটে মদিনায় প্রিন্স মোহাম্মাদ বিন আবদুল আজিজ বিমানবন্দর থেকে ২৪১ জন যাত্রী নিয়ে বিমানের বিজি ৩৩৫ নম্বর ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা। কিন্ত আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন দিনেও মদিনা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দিতে পারেনি বিমানের এ ফ্লাইট।

ভুক্তভোগী যাত্রীরা জানান, বিমানবন্দরের ফ্লাইট সিডিউল অনুযায়ী বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটের আসনে বসলেও উড্ডয়নকালে বিমানের এ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এসময় ১৭ ঘণ্টা ফ্লাইটের মধ্যে আটকা পড়েন তারা। তাদের অভিযোগ, বিমানের এ ফ্লাইট আগে থেকেই নষ্ট ছিল।

ভুক্তভোগীদের মধ্যে যাত্রী আবু ইউসুব সমকালকে জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে বুধবার (১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানের এসব যাত্রী অর্ধাহারে অনাহারে জীবন পার করছেন। বিমান থেকে যাত্রীদের জন্য যে হোটেল দেওয়া হয়েছে তা নিম্ন মানের। খাওয়া দাওয়ার মানও ভাল নয়।’

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিউল আজিম সমকালকে বলেন, ‘সৌদি আরবের মদিনা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ছিল বিমানের একটি অত্যাধুনিক উড়োজাহাজ। মদিনা বিমানবন্দর থেকে উড্ডয়নকালে তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এসময় বিমানের নিজস্ব জনবলের পাশাপাশি সে দেশের ইঞ্জিনিয়ারেরা দ্রুত মেরামতের চেষ্টা করেন। ইঞ্জিনচালিত বিমানে যান্ত্রিক ত্রুটি অস্বাভাবিক কিছু নয়। যাত্রীদের নিরাপত্তা দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব বিমানের।

বিমানের এমডি বলেন, ‘যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। তাদের কোনো সমস্যা হয়নি। আজ বুধবার যাত্রীদের নিয়ে রাত ৮টায় সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসবে বিমানের এ ফ্লাইট।’


এই বিভাগের আরো খবর