সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

“দুটি মাস্ক ব্যবহারে সংক্রমণের ঝুঁকি ৯০ শতাংশ কমে”

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনা সংক্রমণ রোধে দুটি মাস্ক ব্যবহারে ৯০ শতাংশ ঝুঁকি মুক্ত থাকা যায়। নতুন এক গবেষণার উপর ভিত্তি করে এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলেন, মাস্ক মুখের সঙ্গে ভালোভাবে লেগে থাকলে এবং একই সঙ্গে দুটি মাস্ক পরলে কোনো ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ (সিডিসি) জানুয়ারিতে একটি পরীক্ষা চালায়। পরীক্ষায় দেখা হয়, একটি তিন স্তর বিশিষ্ট মেডিক্যাল মাস্কের ওপরে কাপড়ের মাস্ক পরে তা কানের সঙ্গে আটকে দেয়ার পর এর সঙ্গে যে বাড়তি কণাগুলো আটকে যায় তা সামগ্রিকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তোলে।

গবেষণার ফলাফলে দেখা যায়, এই পদ্ধতিতে করোনা আক্রান্ত অ্যারোসলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ কমে। গবেষণায় আরও দেখা যায়, কোনো মাস্ক না পরার চেয়ে একটি মাস্ক ড্রপলেট আকারের অ্যারোসলের সংস্পর্শ প্রতিরোধে সহায়তা করে।

সিডিসি পরিচালক রোশেল ওয়ালেনস্কি বলেন, পরীক্ষার ফলাফলে যা পাওয়া গেছে তা হল, মাস্ক কাজ করে এবং তা সবচেয়ে ভালোভাবে কাজ করে যখন তা উপযুক্ত ও সঠিকভাবে পরা হয়। পুনরায় ব্যবহারযোগ্য উপকরণ যা ‘মাস্ক ফিটার্স’ নামে পরিচিত সেটিও মাস্ক উপযুক্তভাবে পরার বিষয়টি উন্নত করে।

পরীক্ষায় দেখা যায়, বোনা হয়নি এমন মেডিক্যাল মাস্ক এককভাবে কৃত্রিমভাবে তৈরি কাশির ৪২ শতাংশ কণা আটকাতে পারে আর কাপড়ের মাস্ক আটকাতে পারে ৪৪.৩ শতাংশ। আর দুটি মাস্ক একসঙ্গে ৯২.৫ শতাংশ কণা আটকাতে পারে।

করোনাভাইরাসের নতুন পাওয়া ধরন আরও দ্রুত ছড়ায়। এ প্রসঙ্গে সিডিসি কর্মকর্তা জন ব্রুক্স ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমরা যা করতে পারি তা হল মাস্ক ‘ফিট’ হওয়ার ব্যবস্থা আরও উন্নত করতে পারি, তাহলেই মহামারির দ্রুত অবসান হবে।


এই বিভাগের আরো খবর