বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

দেলোয়ার জাহান ঝন্টুর কটাক্ষের জবাব দিলেন দীঘি

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৬:২৮ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: একটু দেরিতে হলেও চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর কটাক্ষের জবাব দিলেন একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমানের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাকে ‘দুই পয়সার মেয়ে’ বলেছিলেন নির্মাতা ঝন্টু। সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে হাজির হয়ে সেই কটাক্ষের জবাব দিয়েছেন শিশুশিল্পী হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী।

ওই সাক্ষাৎকারে দেলোয়ার ঝন্টুকে উদ্দেশ্য করে দীঘি বলেন, ‘এটা উনি (ঝন্টু) কীভাবে বলেন? আমরা তো কাউকে এবিউজ করতে পারি না। উনি আমাকে পার্সোনাল অ্যাটাক করেছেন। এটাতে আমি খুব বেশি কষ্ট পেয়েছি। সিনেমা নিয়ে মন্তব্য করা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু উনি ফ্যামিলিতে কেন গেল? আমি এ রকম কোনো ফ্যামিলি থেকে বিলং করি না যে, আমাকে ‘দুই পয়সার মেয়ে’ বললে আমার আশপাশের মানুষ চুপ থাকবে।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে দীঘি অভিনীত প্রথম ছবি ‘তুমি আছো তুমি নেই’। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ছবির আগে মুক্তি পায় এটির ট্রেলার। সেটি দেখে সমালোচনায় ফেটে পড়েন সকল শ্রেণির দর্শক। তারা আলাদা করে পরিচালক এবং নায়ক নায়িকারও সমালোচনা করেন।

এরপর একটি লাইভ সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘দর্শকদের কথা কী বলব, ট্রেলার দেখে তো আমারই ভালো লাগেনি। সিনেমা হলে এ ছবি চলবে না।’

ব্যাস, এতে রেগে আগুন হয়ে যান ‘তুমি আছো তুমি নেই’-এর নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তিনি দীঘির নামে মানহানির মামলা করার হুমকি দেন। পরে একটি সাক্ষাৎকারে তিনি অভিনেত্রী দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বলে কটাক্ষ করেন। বলেন, ‘যে মেয়ে সিনেমা মুক্তির আগে বলে যে সেটি চলবে না, তার দাম দুই পয়সারও কম।’

এক সপ্তাহ বাদে সেই কথারই জবাব দিলেন দীঘি। সঙ্গে সত্যি হলো তার আশঙ্কাও। ‘তুমি আছো তুমি নেই’ দেশের যে কয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, প্রতিটিই দর্শকশূন্য। মানে সুপার ফ্লপ নায়িকা দীঘির অভিষেক ছবি। এখানে দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এছাড়া বিশেষ একটি চরিত্রে নায়িকার বাবা সুব্রত বড়ুয়াও রয়েছেন।

এদিকে আগামী ২৬ মার্চ মুক্তি পেতে চলেছে দীঘি অভিনীত আরেক ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এখানে দীঘির বিপরীতে নায়ক নবাগত শান্ত খান। বর্তমানে দীঘি ব্যস্ত রয়েছেন ‘বঙ্গবন্ধু’ বায়োপিক নিয়ে।


এই বিভাগের আরো খবর