সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নলছিটি থানা কল্যাণ সমিতির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম মাসুম
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

নলছিটি থানা কল্যাণ সমিতি বনভোজন–২০২৫ উপলক্ষে গাজীপুরের পুবাইল এলাকায় অবস্থিত আপন ভুবন রিসোর্টে নলছিটিবাসীর এক আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নলছিটির বাসিন্দা, শুভানুধ্যায়ী ও সংগঠনের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দূর-দূরান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা পুরোনো স্মৃতি রোমন্থন, আড্ডা, সৌহার্দ্য ও ভালোবাসায় একে অপরের সঙ্গে মিলিত হন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রিসোর্টে খেলাধুলা, গান, গল্প ও আনন্দঘন মুহূর্তে কাটে সারাদিন। বনভোজনকে ঘিরে নলছিটিবাসীর পারিবারিক বন্ধন ও সামাজিক ঐক্য আরও দৃঢ় হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ নলছিটি উপজেলা কল্যাণ সমিতির বিশেষ ব্যক্তিবর্গ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা বলেন, এটি কেবল একটি বনভোজন নয়—এটি নলছিটিবাসীর বৃহৎ মিলনমেলা। রাজধানীতে বসবাসরত নলছিটিবাসীরা বছরে অন্তত একবার এ আয়োজনে একত্রিত হওয়ার সুযোগ পান, যা ধীরে ধীরে একটি ঐতিহ্যবাহী পারিবারিক সমাবেশে রূপ নিয়েছে।

বক্তব্যে নলছিটি থানা কল্যাণ সমিতির সভাপতি হাজী মহসিন আলী খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ফেরদাউসের নেতৃত্ব ও সার্বিক ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সমিতির কার্যক্রমে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান বক্তারা।

অনুষ্ঠান উপলক্ষে সমিতির উদ্যোগে একটি স্মরণিকা ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে সংগঠনের আজীবন সদস্যদের ছবি ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংযোজন করা হয়েছে। পাশাপাশি সমিতির প্রয়াত আজীবন সদস্যদের নাম ও তথ্যসমূহ সম্মানজনকভাবে প্রকাশ করা হয়, যা উপস্থিতদের মাঝে আবেগঘন প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্মরণিকা প্রকাশনায় যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে নলছিটিবাসীর পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।


এই বিভাগের আরো খবর