রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীরের দাফন সম্পন্ন

‘গণভোট’ রাষ্ট্র পরিচালনায় মাইলফলক হবে: আলী ইমাম

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে এক সমাবেশে কথা বলেন আলী ইমাম মজুমদার।

অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আয়োজিত গণভোট দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি একথা বলেন।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, এই গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদ শুধু একটি দলিল নয়, এটি দেশের গণতন্ত্র, সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করার রূপরেখা। এই সনদকে যথাযথভাবে ধারণ ও বাস্তবায়নের মধ্য দিয়েই একটি স্থিতিশীল ও শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব।’

গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের প্রতিটি সচেতন নাগরিককে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদকে বিজয়ী করতে হবে। এটাই হবে আগামী প্রজন্মের জন্য আমাদের দায়িত্বশীল সিদ্ধান্ত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা সমাবেশে অংশ নেন।


এই বিভাগের আরো খবর