বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

নিজ দলে ফিরে উচ্ছ্বসিত মেসি

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ন
BUENOS AIRES, ARGENTINA - MAY 29: Lionel Messi of Argentina looks on during an international friendly match between Argentina and Haiti at Alberto J. Armando Stadium on May 29, 2018 in Buenos Aires, Argentina. (Photo by Gabriel Rossi/Getty Images)

ডেস্ক রিপোর্ট: ক্লাব ফুটবল মৌসুম শেষ। জাতীয় দলের দায়িত্ব পালনে অধিনায়ক লিওনেল মেসি এখন আর্জেন্টিনায়। বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ আছে সামনে, এরপরই কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা মোচনের লক্ষ্যে মাঠে নামবেন তিনি। তার আগে তিনি জানালেন, কোপা আমেরিকায় ‘ভালো কিছু’ করতে তর সইছে না তার।

জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন সেই ২০২০ সালের অক্টোবরে। এরই করোনাভাইরাসের কারণে দ্বিতীয় দফায় থমকে গিয়েছে বিশ্বকাপ বাছাই, যার ফলে গত মার্চে হয়নি কোনো খেলা। ব্রাজিল আর্জেন্টিনার দারুণ প্রতীক্ষিত ম্যাচটাও গেছে পিছিয়ে।

তবে তার আক্ষেপ নেই, মেসি উচ্ছ্বসিত জাতীয় দলে ফিরতে পেরেই। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এখানে সতীর্থদের কাছে ফিরে আসতে পেরে বেশ আনন্দিত আমি। সত্যটা হচ্ছে, এখনকার পরিস্থিতিটা বেশ অদ্ভুত, ভিন্ন। এ নিয়েই বাঁচতে হবে আমাদের। তবে আমরা স্বাভাবিক জীবন যাপনও করতে পারব না। ধীরে ধীরে আমরা একত্রিত হচ্ছি। কঠোর পরিশ্রম করে নিজেদেরকে বিশ্বকাপ বাছাইপর্বের জন প্রস্তুত করছি, দুটো ম্যাচই বেশ কঠিন।’

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে শুক্রবার সকালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে সাম্প্রতিক স্মৃতিটা মেসিদের বেশ তেতো। ২০১৫ আর ২০১৬ সালে এই চিলির কাছে হেরেই যে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের দুয়ার থেকে ফিরে এসেছিল। তাই ম্যাচটার আগে মেসিকে বেশ সতর্কই মনে হলো।

মেসির কথায়, ‘বাছাইপর্বের সব ম্যাচই বেশ কঠিন। চিলি বেশ কঠিন প্রতিপক্ষ। নতুন কোচ এসেছেন, তার অধীনে কম ম্যাচই খেলেছে দলটি; তবে তাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, সঙ্গে আছে তরুণ কিছু খেলোয়াড়ও। আমাদের মতো। কিছু পরিবর্তন আমাদের দলেও এসেছে, তবে আমরা ধীরে ধীরে উন্নতি করছি, আমরা বেশ লড়াকু এক দল।’

বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ পরেই কোপা আমেরিকার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। তার আগে মেসিকে বেশ আশাবাদীই শোনাল, ‘আমি খুবই রোমাঞ্চিত, ভালো কিছুর চেষ্টা করার তীব্র এক ইচ্ছাশক্তি কাজ করছে। শেষ কোপা আমেরিকায় আমরা ভালো একটা ভাবমূর্তি নিয়ে শেষ করেছিলাম, কিন্তু আমরা সেখানেই বসে থাকতে পারি না, আমাদের আরও উন্নতি প্রয়োজন। বাছাইপর্বের প্রথম ম্যাচগুলো ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এরপর আর একত্রিত হতে পারিনি। সেই মানে দ্রুতই উঠে যেতে হবে আমাদের। ক্রমাগত উন্নতি করতে হবে।’


এই বিভাগের আরো খবর