মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

নিম্নকক্ষের তুলনায় উচ্চকক্ষে পিআর ব্যবস্থার যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

এম. এ. বাকী বিল্লাহ

গণতন্ত্র তখনই কার্যকর হয়, যখন রাষ্ট্রব্যবস্থায় জনগণের প্রত্যাশা, মতামত ও প্রতিনিধিত্ব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। কিন্তু বাংলাদেশসহ বহু এককক্ষ বিশিষ্ট সংসদীয় গণতন্ত্রে দীর্ঘদিন ধরেই একটি সংকট প্রকট হয়ে উঠেছে—ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং নির্বাচনী ব্যবস্থার সীমাবদ্ধতা। এ প্রেক্ষাপটে, ‘দুইকক্ষ বিশিষ্ট আইনসভা’ তথা Bicameral Legislature প্রতিষ্ঠার দাবি দিনদিন জোরালো হচ্ছে। তবে প্রশ্ন হলো দুই কক্ষে কী ধরণের নির্বাচনী ব্যবস্থা কার্যকর হবে? অনেকের ধারণা, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)” পদ্ধতিটি নিম্নকক্ষে প্রবর্তন করলে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটবে। কিন্তু বাস্তবতা বলছে—PR পদ্ধতি নিম্নকক্ষের তুলনায় উচ্চকক্ষে বাস্তবায়নই বেশি যৌক্তিক ও ফলপ্রসূ।

বাংলাদেশে এককক্ষীয় সংসদ: একটি সীমাবদ্ধ কাঠামো। এই কাঠামোয় ৩০০টি সাধারণ আসনের মধ্যে যিনি ভোটের হিসাব অনুযায়ী সর্বাধিক ভোট পান, তিনিই নির্বাচিত হন যাকে বলা হয় First past the post (FPTP) পদ্ধতি। এতে একটা বড় সমস্যা হলো—কোনো দল হয়তো জাতীয়ভাবে ৩০-৪০% ভোট পেয়েছে, কিন্তু আসনের ৮০% দখলে রাখতে পারে। ফলে সংসদে প্রতিপক্ষ বা বিকল্প মত দাঁড়ানোর মতো যথেষ্ট সাংবিধানিক বা রাজনৈতিক শক্তি থাকে না। সেক্ষেত্রে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে-বিবেচনায় Bicameral Legislature বা একটি বিকল্প কাঠামো রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত সহায়ক। এই কাঠামোয় দুইকক্ষীয় আইনসভায় সাধারণত দুটি কক্ষ থাকে: নিম্নকক্ষ ( Lower House): সরাসরি ভোটে গঠিত, সরকার গঠনের মূলভিত্তি। উচ্চকক্ষ (Upper House): পরোক্ষভাবে নির্বাচিত বা মনোনীত, আইন পর্যালোচনা, নীতিগত ভারসাম্য ও জাতীয় পরিপ্রেক্ষিত রক্ষায় নিয়োজিত। ভারতীয় সংসদের রাজ্যসভা, যুক্তরাজ্যের হাউস অব লর্ডস, যুক্তরাষ্ট্রের সেনেট এবং অস্ট্রেলিয়ার সংসদে এই কাঠামো কার্যকরভাবে বিদ্যমান।

আসুন এখন জানি, PR পদ্ধতির মূল লক্ষ্য কী?

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) হলো এমন একটি ব্যবস্থা যেখানে জাতীয় বা আঞ্চলিক ভোটের শতাংশ অনুযায়ী দলগুলো সংসদে আসন পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য, মতপার্থক্য এবং গোষ্ঠীগত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। ছোট দল, নারী, ধর্মীয় সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে জাতীয় আইনসভায় প্রবেশের পথ সুগম হয়। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কেন নিম্নকক্ষে PR নয়?

কেনো নিম্নকক্ষে পিআর নয়-

সরকার গঠনের জটিলতা বাড়ে: PR ব্যবস্থায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন, ফলে বারবার জোট সরকার গঠনের প্রয়োজন পড়ে, যা রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয় (যেমন: ইসরায়েল, ইতালি)। ভোটারদের জন্য জটিলতা: সরাসরি ভোটে ঋচঞচ পদ্ধতি সহজবোধ্য ও পরিচিত। চজ পদ্ধতি তুলনামূলকভাবে জটিল এবং অনেক ভোটার তাতে বিভ্রান্ত হতে পারেন। সরকারের জবাবদিহিতার হ্রাস: চজ ভিত্তিক সরকার বহু দলের সমন্বয়ে গঠিত হলে দায়বদ্ধতা অনেক সময় ক্ষীণ হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে উচ্চকক্ষে PR কেন প্রযোজ্য? উচ্চকক্ষে পিআর প্রয়োজন কারণ- প্রতিনিধিত্বের ভারসাম্য: জাতীয় পর্যায়ের দল ছাড়াও অঞ্চলভিত্তিক ছোট দল, সুশীল সমাজ, নারীবাদী সংগঠন, পরিবেশবাদী গোষ্ঠী, পেশাজীবী সংগঠন—সবাইকে যুক্ত করা সম্ভব চজ ভিত্তিক উচ্চকক্ষে। বিল পাসে দ্বৈত চিন্তা ও যাচাই: আইন পাশ হওয়ার আগে চজ-ভিত্তিক উচ্চকক্ষে পুনর্বিবেচনা হলে সেখানে রাজনৈতিক পক্ষপাত কমে এবং বিষয়ভিত্তিক গভীর বিশ্লেষণ সম্ভব হয়। সাংবিধানিক ভারসাম্য: চজ ভিত্তিক উচ্চকক্ষ একটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করে, যা এককেন্দ্রিক সরকারের দমননীতি বা ত্রুটিপূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে কাজ করে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে লক্ষ্য করলে দেখা যায়-অস্ট্রেলিয়া: উচ্চকক্ষে (Senate) PR পদ্ধতি প্রবর্তনের ফলে নারী, পরিবেশবাদী দল (Green party), আদিবাসী প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকা: উভয় কক্ষেই চজ ব্যবস্থায় প্রতিনিধিত্ব নিশ্চিত করে ঐতিহাসিক বৈষম্য কমিয়েছে।

জার্মানি: সংমিশ্রিত পদ্ধতিতে (Mixed Member PR) উচ্চকক্ষে বাস্তববাদী ও ব্যালান্সড সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। এখন আলোচনা করা যেতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে তা কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে।

বাংলাদেশের উচ্চকক্ষ গঠনে-

★★ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্দিষ্ট ভোট-ভিত্তিক পিআর নির্বাচন।

★★ সংখ্যালঘু, আদিবাসী, নারী ও পেশাজীবীদের জন্য কোটাসহ প্রতিনিধিত্ব।

★★ জেলা বা বিভাগভিত্তিক সমবন্টন নিশ্চিত করা।

এতে করে আইন পাসের পূর্বাবস্থা যাচাই, সরকারি বিলের নৈতিকতা যাচাই এবং মানবাধিকার, গণমাধ্যম ও সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবেদন উত্থাপন করা সহজতর হবে।

সবশেষে বলা যায়, বর্তমানে বাংলাদেশে যেভাবে সংসদ একমুখী হয়ে পড়েছে, রাজনৈতিক প্রতিযোগিতা নিষ্ক্রিয় এবং বিরোধী কণ্ঠ দুর্বল—এই প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা আর কেবল একটি ধারণা নয়, বরং এটি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের অপরিহার্য পথ। নিম্নকক্ষে চজ বাস্তবায়ন জটিলতা তৈরি করতে পারে, কিন্তু উচ্চকক্ষে চজ পদ্ধতি একটি ভারসাম্যদায়ী, অন্তর্ভুক্তিমূলক ও সমালোচনামূলক রাষ্ট্রচিন্তার প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। এখন সময়—এককেন্দ্রিক শাসন কাঠামো থেকে সরে এসে এমন একটি দ্বিকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার, যেখানে নীতি হবে জাতীয়, আর চিন্তা হবে বৈচিত্র্যময়।

-এম. এ. বাকী বিল্লাহ

বিএসএস ও এমএসএস, রাজনীতি বিজ্ঞান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


এই বিভাগের আরো খবর