বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

নীতি মোহন-নীহার পাণ্ডের ঘরে নতুন মুখ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৫:৫২ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: গত কদিন আগেই পুত্র সন্তানের মা হন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এবার পুত্র সন্তানের মা হলেন আরেক বলিউডি গায়িকা নীতি মোহন।

বুধবার (২ জুন) নীতি ও তার স্বামী, অভিনেতা নীহার পাণ্ডের কোল আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। ইনস্টাগ্রামে সুখবরটি দেন নীহা। মা-ছেলে দুজন সুস্থ আছেন বলেও জানান অভিনেতা।

ইনস্টার দেয়ালে নীতির সঙ্গে একটি ছবি শেয়ার করে নীহা লেখেন- ‘আমার সুন্দরী স্ত্রী আজ আমাকে একটা সুযোগ দিল আমার ছেলেকে সেই সবকিছু শেখানোর যা আমার বাবা আমাকে শিখেয়েছেন। প্রতিদিন আমার জীবনটা আরও বেশি করে ভালোবাসায় ভরে দিচ্ছে আমার স্ত্রী। নীতি এবং আমাদের সদ্যজাত দুজনেই একদম সুস্থ আছে। আজ মুম্বইয়ের এই মেঘলা দিনে আমরা সন-রাইজ দেখলাম’।

একই ছবি বৃহস্পতিবার (৩ জুন) সকালে ইনস্টাগ্রামে শেয়ার করে নীতি মোহন। লেখেন, ‘গতকাল আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাতে পেরে আমাদের পরিবার, নীহার এবং আমি প্রচণ্ড খুশি। এই খুদেকে নিজের কোলে নেওয়ার মধ্য একটা অদ্ভূত অনুভূতি রয়েছে! এখনও সেটা বুঝে উঠবার চেষ্টা চালাচ্ছি। আমরা দারুণ খুশি… সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য’।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন মা হতে হতে যাচ্ছেন বলে সুখবর দেন নীতি। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি অভিনেতা নীহার পাণ্ডের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার ‘ইশকওয়ালা লাভ’, ‘জব তক হ্যায় জান’ সিনেমার ‘জিয়া রে’সহ বেশ কিছু গান দিয়ে বলিউডে ব্যাপক সাড়া জাগান এই গায়িকা।


এই বিভাগের আরো খবর