সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে চালু হলো অনলাইন টিকেটিং

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

ঢাকার মিরপুরে অবস্থিত ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে আধুনিক অনলাইন টিকেটিং সেবা চালু হয়েছে। এটি উদ্যান পরিদর্শনকে আরও সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে নেওয়া উদ্যোগ।

আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন, “প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। ই-টিকেটিং প্ল্যাটফর্ম উদ্যান ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াবে এবং গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করবে।”

এখন থেকে দর্শনার্থীরা myGov অনলাইন প্ল্যাটফর্ম, www.nbg.portal.gov.bd
বা বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিউআর কোডসহ টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটগুলো স্মার্টফোনে দেখানো বা প্রিন্ট আউট হিসেবে ব্যবহার করা যাবে।

উদ্যোগটি বন অধিদপ্তর ও এটুআই (a2i) যৌথভাবে বাস্তবায়ন করেছে। এতে ঘরে বসেই টিকিট কেনা সম্ভব হবে, লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর হবে, সময় সাশ্রয় হবে এবং টিকেট বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। পাশাপাশি কাগজের ব্যবহার কমে পরিবেশ সংরক্ষণেও সহায়তা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর যুগ্ম সচিব মোঃ আব্দুর রফিক, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন) শামিমা বেগম, এবং সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, জাতীয় উদ্ভিদ উদ্যান পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। নতুন ই-টিকেটিং সেবা কেবল দর্শনার্থীদের সুবিধা বাড়াবে না, এটি ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারি সেবার এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরএস


এই বিভাগের আরো খবর