বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

পুতিন অঙ্কে ভুল করেছেন : বাইডেন

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬:৫০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি মনে করি পুতিন একজন বাস্তববাদী মানুষ। কিন্তু ইউক্রেন যুদ্ধ সম্পর্কে তার অঙ্ক ভুল ছিল। পুতিন মনে করেছিলেন যে, ইউক্রেনে তার বাহিনী হামলা চালাবে এবং কয়েক দিনের মধ্যেই ইউক্রেন তার দখলে চলে যাবে। ইউক্রেনের নাগরিকরা তাদের স্বাগত জানাবে। রুশ বাহিনীকে এভাবে প্রতিরোধের মুখে পড়তে হবে সেটা হয়তো ভাবেননি প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়া ভুল করবে এবং দেশটি ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়বে। তবে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের জবাব কী হবে সেই সম্পর্কে জো বাইডেন স্পষ্ট করে কিছু বলেননি।

ইন্দোনেশিয়ায় আগামী মাসের জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন কি না—সেই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি তার সঙ্গে বৈঠকে বসার ভালো কোনো কারণ দেখতে পাই না। তবে পুতিন কী বিষয়ে কথা বলতে চান সেটার ওপরই নির্ভর করবে তার সঙ্গে বৈঠক হবে কি না।’বাইডেন বলেন, রুশ কারাগারে আটক আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারের বিষয়ে কথা বললে বৈঠকটি হতে পারে। এরপর বাইডেন বলেন, ‘পুতিন নিষ্ঠুর আচরণ করছেন, খুবই নিষ্ঠুর আচরণ করছেন। আমি মনে করি, তিনি যুদ্ধাপরাধ করছেন। তাই এ সময় তার সঙ্গে বৈঠকের যৌক্তিক কারণ দেখি না।’
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর