সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

বাইশ বছরে কোয়ান্টামে মহিলা রক্তদাতা সাড়ে ৪৭ হাজার

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬:০২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সুস্থ্য থাকুন ডেস্ক : গত বাইশ বছরে কোয়ান্টাম ল্যাবে প্রায় সাড়ে ৪৭ হাজার মহিলা রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বেচ্ছা রক্তদাতাদের অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি দেশের আট থেকে দশ লাখ ইউনিট রক্তের চাহিদা মেটাতেও ব্যাপক ভূমিকা রাখছে এই উদ্যোগ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

সকল স্বেচ্ছা রক্তদাতাদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রক্তদানের মাধ্যমে স্বেচ্ছা রক্তদাতারা একজন মানুষকে নতুন জীবন দান করছেন। অন্যের শরীরে বহন করা সেই রক্তের মধ্যেই তারা দীর্ঘদিন বেঁচে থাকবেন।

ব্যাংকিং এন্ড ট্রেনিং কনসালটেন্ট অর্থনীতিবিদ সুকুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।

অনুষ্ঠানে আলোচকরা জানান, কোয়ান্টাম ল্যাবে বিভিন্ন সময়ে রক্ত দিয়েছেন এ পর্যন্ত এমন মহিলা ডোনারের সংখ্যা প্রায় ৪৭ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৩৬৫ জন মহিলাকে ৫ লাখ ৩৭ হাজার ৫৮২ ইউনিট রক্ত সেবা দিতে পেরেছে কোয়ান্টাম।

এছাড়া ২ লাখ ৪৫ হাজার ৪৭৮ জন শিশুকে ৩ লাখ ২৭ হাজার ৯৮৪ ইউনিট রক্ত দিয়ে সেবা দেয়া হয়েছে।

শিশু ও মহিলা থ্যালাসেমিয়া রোগীর মধ্যে বিভিন্ন সময়ে প্রায় ৪৫ হাজার ৩৮১ জন শিশু এবং ১৪ হাজার ৩০৭ জন মহিলা থ্যালাসেমিয়া রোগী রক্ত সেবা নিয়েছেন। এর মধ্যে গত দুই বছরে ২ হাজার ৩৩৭ জন শিশু ও ১ হাজার ১০১ জন মহিলা নির্ধারিত দিন পরপর নিয়মিত সেবা নিতে পেরেছেন।

অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার, ১০ বার অথবা ২৫ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সনদপত্র, আইডি কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি বর্ণনা করেন ডা. সারিয়া তাসনি এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়া রোগী মাইশা বিনতে সাহাদাৎ।

২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই দশকের যাত্রায় কোয়ান্টাম গড়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল। এর মধ্যে অর্ধ লক্ষাধিকই নিয়মিত রক্তদাতা। এ পর্যন্ত প্রায় সাড়ে ১৪ লক্ষাধিক ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে এই সংগঠন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর