শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী

ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়দিবস-২০২৫ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মীনার প্রাঙ্গনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রসাশক রেহেনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইন চার্জ দেওয়ান জগলুুল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। এছড়া মুক্তিযুদ্ধা সংসদ, বিএনপির নেতৃবৃন্দ, ভান্ডারিয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও তার অংঙ্গ সংগঠন ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ।

সকাল ৯.০০ টায় উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক রেহেনা আক্তার। এসময় প্যারেড মঞ্চে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ দেওয়ান জগলুুল হাসান। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা এবং সম্মাননা ও আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ছাড়াও প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পৃথক এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম সাঈদী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন প্রমুখ।


এই বিভাগের আরো খবর