সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ভারতে কয়েক হাজার আইফোন চুরি, ক্ষতি ৪৩৭

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:২৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : অ্যাপলের জনপ্রিয় আইফোন তৈরি হতো ভারতের কর্ণাটকের কারখানায়।গত শনিবারের শ্রমিক বিক্ষোভে কয়েক হাজার আইফোন চুরি হয়েছে।প্রতিষ্ঠানটির ধারণা আনুমানিক ৪৩৭ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তারা পুলিশের কাছে  বিক্ষোভের সময় কয়েক হাজার আইফোন চুরি হয়েছে জানিয়ে অভিযোগ করেছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কর্ণাটকের কারখানাটিতে অ্যাপলের জনপ্রিয় আইফোন তৈরি হতো। গত শনিবার বেতন নিয়ে অসন্তোষের জেরে তুমুল বিক্ষোভ শুরু করেন সেখানকার শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভে কারখানাটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও ভারতীয় শ্রম বিভাগের কাছে করা অভিযোগে উইসট্রন দাবি করেছে, তাদের আর্থিক ক্ষতির মূলে রয়েছে কয়েক হাজার আইফোন চুরি, কারখানায় ব্যাপক লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ।

উইস্ট্রনের আইফোন কারখানায় এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কর্ণাটকের শ্রমমন্ত্রী শিবারাম হেব্বার।

স্থানীয় সরকারের তথ্যমতে, উইসট্রন কর্তৃপক্ষ ও চুক্তিভিত্তিক শ্রমিকদের মধ্যে প্রায় তিন মাস ধরে বিরোধ চলছে। উইসট্রন তাদের কোলার কারখানায় কাজের জন্য ৮ হাজার ৯০০ শ্রমিক ভাড়া করার দায়িত্ব দিয়েছিল ছয়টি সহযোগী প্রতিষ্ঠানকে। সেখানে আরও ১ হাজার ২০০ স্থায়ী শ্রমিক ছিল তাদের।

সরকার পক্ষের দাবি, উইসট্রন ও শ্রমিকদের মধ্যে যোগাযোগের ঘাটতির কারণেই সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।

কর্ণাটকের শিল্পমন্ত্রী জগদীশ শেত্তারের কথায়, আমরা শুনেছি, প্রতিষ্ঠানটি (উইসট্রন) ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে অর্থ দিয়ে দিয়েছিল। কিন্তু তারাই শ্রমিকদের বেতন দিতে দেরি করে। এর সত্যতা যাচাই করা হচ্ছে।

আগামী তিনদিনের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য উইসট্রনকে নোটিশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর