সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ভালো ঘুম সুস্থ মন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ভালো ঘুম আর মানসিক স্বাস্থ্য একে অপরের পরিপূরক। ঘুমের অভাবে ইমোশনাল ফাংশনিং ব্যাহত হয়। আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য মস্তিষ্কের দুটো অংশ থাকে। ঘুমের অভাবে মস্তিষ্কের এই দুই অংশ অনেকটাই ছোট হয়ে যায়, ফলে কর্মক্ষমতাও ব্যাহত হয়। এতে আবেগ নিয়ন্ত্রণের পুরো পদ্ধতিই ক্ষতিগ্রস্ত হয়। ঘুমের ব্যাঘাতকে অনেক মানসিক রোগের ক্ষেত্রে একটি কারণ বা উপসর্গ হিসেবে ধরা হয়। ডিপ্রেশন ছাড়া অ্যাংজাইটির ক্ষেত্রেও ঘুমের অভাব দেখা যায়। যারা ক্রনিক ইনসমনিয়ায় ভোগেন, তাদের ক্ষেত্রে ‘ঘুম আসছে না’ এই বিষয়টিও অ্যাংজাইটির কারণ হতে পারে। নানা ধরনের সোম্যাটোফর্ম ডিজঅর্ডার বা সাইকোটিক ডিজঅর্ডারেরও অন্যতম কারণ হতে পারে ঘুমের অভাব।

ঘুমকে মূলত তিন ভাগে ভাগ করা যায়– ঘুম আসার পর্যায়, ঘুম আসার পরের পরিস্থিতি (এই সময় ঘুম থাকছে না চলে যাচ্ছে, সেটা খেয়াল করা দরকার) ও সকাল সকাল ঘুম ভেঙে যাওয়া (একে বলে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং, ভোরবেলায় ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসতে চায় না)।

অ্যাংজাইটির ক্ষেত্রে ঘুমের মধ্যে বারবার দুঃস্বপ্ন দেখা বা ঘুম ভেঙে গেলে বুঝতে হবে ঘুম গভীর হচ্ছে না। ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং দেখা দেয়। সকালে উঠে ক্লান্তিবোধও যায় না। অতিরিক্ত ঘুম কিন্তু অনেক সময় ক্লান্তি থেকে আসে। মস্তিষ্ক যদি ক্লান্ত থাকে তাহলে সারাদিন ঘুম পাবে। এটি ডিপ্রেশনের অন্যতম সংকেত। যদি খুব বেশি মানসিক চাপে ভোগেন, তাহলে মস্তিষ্ক সেই অতিরিক্ত চাপ না নিতে পেরে ঘুমিয়ে পড়বে। অনেক বাচ্চাই পরীক্ষার আগে ঘুমিয়ে পড়ে। এর কারণও এই অতিরিক্ত চাপ। এটি কিন্তু আসলে ‘আ ফর্ম অব অ্যাভয়েডেন্স’। ঘুমালে তো আর মানসিক চিন্তাভাবনা করতে হবে না। ভালো ঘুম হলে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আবার মন ভালো থাকলে ঘুম হবে নির্বিঘ্নে। কম ঘুমের সঙ্গে যেমন মানসিক সমস্যার যোগাযোগ আছে, তেমনি ডিপ্রেশনের ফলে ঘুমের পরিমাণ বাড়ে। ডিপ্রেশনে যেমন ঘুম কমতে পারে, তেমন ঘুম বেড়েও যেতে পারে। তবে সারাদিন ঘুম পেলে বা ক্লান্ত লাগলে আরও কিছু শারীরিক সমস্যার কথাও উড়িয়ে দেওয়া যায় না। কারণ, আমরা যতই ক্লান্ত হই না কেন সাত-আট ঘণ্টার ঘুম যথেষ্ট। এরচেয়ে বেশি ঘুম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কতটা ঘুমাবেন, কীভাবে ঘুমাবেন
জরুরি হলো প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করা। হয়তো প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণ ঘুমাচ্ছেন কিন্তু সময় নির্দিষ্ট নয়। কোনো দিন রাত ১০টা থেকে ভোর ৪টা আর কোনো দিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমালেন, এটা ঠিক নয়। সময় মেনে চললে স্লিপ সাইকেল ঠিক রাখা সম্ভব। আপনি যদি নিজেই সেই সাইকেল ওলটপালট করেন, তাহলে ঘুমাতে গেলেও ঘুম আসতে চায় না।

যাদের সপ্তাহে একেক দিন একেক রকমের শিফট ডিউটি, তাদের ক্ষেত্রে স্লিপ প্যাটার্ন অনেকটাই ব্যাহত হয়। ফলে অন্যদের তুলনায় অনেক বেশি স্ট্রেসড থাকার প্রবণতা তাদের মধ্যে বেশি। সাধারণভাবে প্রতিদিন মোটামুটি ছয় থেকে আট ঘণ্টা ঘুমের দরকার। তারচেয়ে বেশি বা কম ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যারা নাইট শিফটের কারণে একেক সময় ঘুমাতে যান, তাদের জন্য কোয়ালিটি অব স্লিপ খুবই গুরুত্বপূর্ণ। যে সময়টুকু ঘুমাচ্ছেন, সেটুকু যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন। বিছানায় শোয়ার ১০-১৫ মিনিটের মধ্যে ঘুম এলে তা ভালো লক্ষণ। এর তুলনায় বেশি সময় লাগলে হয়তো মানসিক সমস্যার পূর্ব লক্ষণ হতে পারে।

ভালো ঘুম হয়েছে বুঝবেন কীভাবে
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ লাগবে, শরীরে ক্লান্তির কোনো ছাপ থাকবে না। ঘুম ভালো হলে ‘কোয়ালিটি অব ওয়ার্ক’ অনেক গুণ বেড়ে যায়। অন্যদের সঙ্গে মেলামেশা করেন বেশি করে। ফলে ডিপ্রেশন বা মন খারাপও কম হয়। যে কোনো ধরনের উত্তেজনা, মানসিক বা শারীরিক– এড়িয়ে চলতে হবে। ক্যাফেইন, অ্যালকোহল, সিগারেট এড়িয়ে চলতে হবে ঘুমানোর আগে। মস্তিষ্কের বিশ্রাম এতে ব্যাহত হয়। মোবাইল বন্ধ করে না শুতে পারলেও ইন্টারনেট বন্ধ রাখুন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর