বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মাদারগঞ্জ থানার ওসি মাহবুব আবারও পুরস্কৃত

অনলাইন ডেস্ক :
রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ১২:১৪ অপরাহ্ন

ময়মনসিংহ অফিস
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক উত্তম ও ভালো কাজ করে পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধি করায় আবারও পুরস্কৃত হয়েছেন। মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ উত্তম ও ভালো কাজ করে আইন-শৃংখলা বাহিনীর সুনাম বৃদ্ধি করেছেন। এজন্য জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ  রোববার তাকে এই পুরস্কার দেন। পুরস্কৃত ওসি মোহাম্মদ মাহবুবুল হক এই পুরস্কার মাদারগঞ্জবাসীর জন্য উৎসর্গ করেন। ওসি মাহবুবুল হক জানান, গত বছরের ১৭ নভেম্বর তিনি মাদারগঞ্জ থানায় যোগদান করেছেন। যোগদান করেই তিনি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ, মাদকমুক্ত মাদারগঞ্জ গড়ে তুলতে কঠোর হুশিয়ারী দেন। এ জন্য তিনি একাধিক মসজিদ, হাট- বাজার, সভা সমাবেশে স্থানীয়দের সহযোগীতা কামনা করে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাদক না ছাড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সহযোগীতা করুন। তথ্যদাতাদের নাম গোপন রাখা হবে। মাদারগঞ্জে মাদক ও মাদক ব্যবসায়ী থাকলে আমি থাকব না। প্রয়োজনে আমাকে বদলী করে দিন, এর পরও মাাদক থাকতে পারবে না। একই সঙ্গে তিনি চুরি ও বিভিন্ন অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে উঠুন বৈঠকসহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে আসছেন। ফলে মাদারগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক ভাল রয়েছে। বৃদ্ধি পেয়েছে আইন শৃংখলা বাহিনীর সুনাম।
মাদারগঞ্জ থানা পুলিশ জানায়, জেলার ৭ টি থানার মধ্যে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছেন। ওসি মোহাম্মদ মাহবুবুল হক সাম্প্রতিক সময়ে নিজেই অভিযান পরিচালনা করে একাধিক চিহিৃত চোর ও মাদককারবারীসহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করেন। এই সময়ে চোরাই মালামাল উদ্ধার, করোনাকালে লকডাউন বাস্তবায়নের পাশপাশি মানবিক কাজ করে জনমানুষের নজর কাড়তে সম হন। এছাড়া ওয়ারেন্ট তামিল, পলাতক, ফেরারী ও নিয়মিত মামলার আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ পুরস্কৃত করেন। উত্তম ও ভাল কাজের প্রতি পুলিশের আরো অধীক মনোযোগ আকৃষ্ট করতে পুলিশ সুপার তাকে এই নগদ পুরস্কার প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওসি মাহবুবুল হক বলেন, মাদারগঞ্জ হলো মাননীয় মীর্জা আজম এমপি মহোদয়ের এলাকা। এছাড়া সৎ, আদর্শবান ও দায়িত্বশীল পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। মাদারগঞ্জে মাদক থাকলে আমি থাকবো না। মীর্জা আজম এমপি ও পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, মাদারগঞ্জকে মাদকমুক্ত করতে বিভিন্ন মসজিদ ও সভা সমাবেশে মাদকের সুফল ও কুফল নিয়ে আলোচনাসহ মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে সকলের সহযোগীতা কামনা করে আসছি। সকলের সহযোগীতা অব্যাহত থাকলে মাদারগঞ্জকে অবশ্যই মাদকমুক্ত এলাকা গড়ব।
এদিকে পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ জামালপুরে যোগদানের পর থেকে জেলার সকল থানার অফিসারের মধ্যে উত্তম ও ভাল কাজের জন্য প্রতিযোগিতা মুলক পুরস্কারের ঘোষনা করেন। এতে জেলার অন্যান্য থানায় পুলিশদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা দেয়। পুলিশের কাজের দক্ষতায় সার্বিক কাজের বিশ্লেষন করে মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হককে পুরস্কৃত করা হয়। স্থানীয়বাসি ওসি মাহবুবুল হককে একজন সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসাবে আখ্যায়িত করছেন।


এই বিভাগের আরো খবর