ময়মনসিংহ অফিস :
করোনা মহামারির বিরূপ পরিস্থিতি কাটিয়ে প্রায় দেড় মাস পর প্রাথমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। সারাদেশের মতো ময়মনসিংহের সকালে নগরী ও জেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে ক্লাসে যোগদান করে শিক্ষার্থীরা। তবে সংক্রমণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় খুলেনি প্রাক-প্রাথমিক বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক জানান, জেলায় চার হাজার ৮৬০টি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৮ লাখ ৩৬ হাজার ৩৪০ জন। নগরীর গাঙিনারপাড় সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলী বিশ্বাস জানিয়েছেন বিদ্যালয় খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক।