বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

যুক্তরাজ্য ভ্রমণে নতুন নিষেধাজ্ঞা, ৪৮ ঘণ্টা আগে করাতে হবে করোনা পরীক্ষা

অনলাইন ডেস্ক :
রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ জারি হবে। ১২ বছর বা এর বেশি প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই দেশ ছেড়ে যুক্তরাজ্যে ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ওমিক্রন শনাক্ত হওয়ার পরই সরকার নতুন বিধিনিষেধ জারি করার পরিকল্পনা নিয়েছে। পরবর্তীতে স্বাস্থ্য এবং সামাজিক কল্যান দপ্তর জানিয়েছে, গত কয়েকদিনে নাইজেরিয়া সফর করা ২১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

সাজিদ জাভিদ আরও বলেন, সংক্রমণ বাড়ছে। দক্ষিণ আফ্রিকার পর সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে নাইজেরিয়ায়।

তিনি লোকজনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যে নতুন করে আরও ২৬ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি কেসই ইংল্যান্ডে। ওমিক্রনে আক্রান্ত বাকি একজন স্কটল্যান্ডে।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ হাল নাগাদ করা হবে বলে জানিয়েছে স্কটিশ এবং ওয়েলস সরকার।


এই বিভাগের আরো খবর