সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

রাজধানীসহ সারাদেশে করোনা টিকাদান শুরু

অনলাইন ডেস্ক :
রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ৫:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: করোনা টিকা নিরাপদ। তাই এ নিয়ে অপপ্রচার না চালানোর আহবান জানিয়ে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী দেশব্যাপী করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, করোনার টিকা নিরাপদ। মন্ত্রী, এম পি সচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ টিকা নেবেন। এর পার্শপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তাই অপপ্রচার না চালাবেন না।

মন্ত্রী বলেন, টিকা না নিয়ে কেউ ফেরত যাবেন না। সময় মতো টিকা আসবে। সারা বছর চলমান থাকবে। কোভ্যাক্সের টিকাও আসবে। আমাদের কাছে ৭০ লাখ ডোজ টিকা আছে। যা ৩৫ লাখ মানুষকে দেয়া যাবে।

করোনা পরিস্থিতি উন্নতি হয়েছে এমন দাবি করে তিনি বলেন, অনেক সমালোচনা হয়েছে। অনেক দেশের তুলনায় ভালো আছি আমরা। এখন মাত্র আড়াই শতাংশ সংক্রমণ। হাসপাতালে সিট খালি আছে। আইসিইউ খালি। করোনা শক্তহাতে প্রতিরোধ করেছে সরকার।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রবিবার সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজধানীর ৫০টি হাসপাতাল ও রাজধানীর বাইরে ৯৫৫টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এদিন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মো. শাহাব উদ্দিন প্রমুখ।

এছাড়াও প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিবসহ বেশ কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও টিকা নেবেন।


এই বিভাগের আরো খবর