সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার জানিয়েছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ইসরাইল লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত এবং বৈরুত তাদের অস্ত্র সমর্পণের পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটি ‘ধাপে ধাপে’ তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, গত বছর ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘটিত যুদ্ধের সময় থেকে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ অঞ্চলে মোতায়েন রয়েছে। তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করছে।

লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্রকরণে বাধ্য করার জটিল সমস্যার মোকাবিলা করছে। এ মাসের শুরুর দিকে লেবাননের মন্ত্রিপরিষদ সেনাবাহিনীকে চলতি বছরের শেষ নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত এ হামলা চলবে। ইসরাইল এই অঞ্চলের পাঁচটি কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্রকরণে ইসরাইল লেবাননকে সহযোগিতা করতে প্রস্তুত এবং উভয় দেশের নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করতে চায়।বিবৃতিতে ইসরাইল লেবানন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে।

হিজবুল্লাহ লেবাননে ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর থেকে অস্ত্র বহন করছে। গত বছর ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর তারা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই মাসের শুরুতে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম তার গোষ্ঠীকে নিরস্ত্রকরণে লেবানন সরকারের পরিকল্পনা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর