সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

শক্তিশালী এসডি৬৮৫ প্রসেসর ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী স্মার্টফোন অপো এ৬এক্স

ঢাকা প্রতিদিন ডেস্ক
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন

এ বছরের ও’ ফ্যানস ফেস্টিভালে উদ্দীপনা বাড়াতে বাজারে নতুন অপো এ৬এক্স নিয়ে এলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গত ০৪ ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। যারা সারাদিন তাদের ফোনে পাওয়ার চান এবং বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে চান তাদের জন্য এই ফোনটি নিয়ে আসা হয়েছে। স্ট্রেন্থ, স্মুথনেস ও সারাদিনের নির্ভরযোগ্যতার এক অনন্য সমন্বয় এই ডিভাইসটি।
ভোরবেলার অ্যালার্ম থেকে শুরু করে গভীর রাতের বিনোদন পর্যন্ত, এ৬এক্স-এর প্রতিটি অংশই যেন বাস্তব জীবনের প্রয়োজনকে ঘিরে তৈরি করা হয়েছে। প্রধান আকর্ষণ হিসেবে ফোনটিতে রয়েছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। অ্যাপ পরিবর্তন থেকে শুরু করে কনটেন্ট স্ট্রিমিং, কিংবা ক্লাস অথবা মিটিংয়ের ফাঁকে দ্রুত গেমিং; সবই করা যায় তাৎক্ষণিক ও সাবলীলভাবে। ডিভাইসটির এই নির্ভরযোগ্য কার্যক্ষমতা ব্যবহারকারীদের প্রতিদিনের কাজকে আরও সহজ করে তোলে।
সাধারণের থেকে বেশি কিছু করার আত্মবিশ্বাস নিয়ে এ৬এক্সে ব্যবহার করা হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা ব্যস্ততম দিনের পরেও ফোনটিকে সচল রাখতে সক্ষম। এতে ব্যবহারকারীরা চার্জ দেওয়ার চিন্তা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা প্রোডাক্টিভিটি, বিনোদন, ফটোগ্রাফি ও কমিউনিকেশন চালিয়ে যেতে পারেন। এমনকি ভ্রমণ বা আউটডোর অ্যাকটিভিটির ব্যস্ত দিনগুলোতেও এই ব্যাটারি শক্তিশালী সাপোর্ট দিবে। পাশাপাশি, জরুরি মুহূর্তে অন্য ডিভাইসে চার্জ দেওয়ার জন্য এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, যা ডিভাইসটিকে পকেট-আকারের পাওয়ার সোর্সে পরিণত করেছে।
ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে এতে যুক্ত হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে। এতে ব্যবহারকারীরা পাবেন স্মুথ স্ক্রলিং ও পরিচ্ছন্ন ভিজ্যুয়াল। ফল হিসেবে, ভিডিও দেখা এখন আরও প্রাণবন্ত হবে; ফটো ব্রাউজিং হবে আরও সাবলীল ও চোখের জন্য আরামদায়ক। এটি এমন একটি ডিসপ্লে যা আপনার ছোট ছোট মুহূর্তগুলোতে নতুন মাত্রা যোগ করবে।
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর দীর্ঘমেয়াদী স্মুথনেস। দীর্ঘ সময় ফোনটিকে নতুনের মতো রাখতে অপো নিয়ে এসেছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা নিশ্চিত করে চার বছর পরেও ডিভাইসটি প্রথম দিনের মতোই স্মুথ থাকবে। কনটেন্ট তৈরি, ট্রেন্ড ফলো করা বা কাজের ব্যস্ততার মাঝেও ব্যবহারকারীরা ডিভাইসটিকে বছরের পর বছর স্থিতিশীল অবস্থায় পাবেন।
অপো এ৬এক্সের ভেতরের সক্ষমতার সাথে মিল রেখে এর ডিজাইনেও আধুনিক নান্দনিকতা আনা হয়েছে। আইস ব্লু ও প্লাম পার্পলের মতো অনন্য দুইটি রঙে নিয়ে আসা এই ডিভাইসটি চোখের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক। এর শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ও দীর্ঘমেয়াদী স্মুথনেস এটিকে সুপার পাওয়ার ও সুপার ফান দুইক্ষেত্রেই বাকিদের চেয়ে অনন্য করে তুলেছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “যারা প্রতিদিনের সক্ষমতা ও বিনোদনের ক্ষেত্রে নির্ভরযোগ্য ডিভাইস চান, তাদের জন্য বিশেষভাবে অপো এ৬এক্স নিয়ে আসা হয়েছে। এর স্ন্যাপড্রাগন ৬৮৫ ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। এর দীর্ঘমেয়াদী ফ্লুয়েন্সি প্রোটেকশন ব্যবহারকারীদের জন্য বছরের পর বছর ধরে আস্থা ও সমৃদ্ধ অভিজ্ঞতা জোগাবে।”
এখন দেশজুড়ে অপোর সকল অনুমোদিত আউটলেট ও অনলাইন চ্যানেলে অপো এ৬এক্স-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়।


এই বিভাগের আরো খবর