সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ঢাকায় কমর্শালা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

বিপুল তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, যাচাইয়ের মাধ্যমে সেসব ব্যবহার করে দ্রুত খবর প্রস্তুত করায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন আশীর্বাদ। সাংবাদিকতায় এর যথাযথ ব্যবহারের মাধ্যমে কীভাবে এগিয়ে থাকতে পারেন সংবাদকর্মীরা এ নিয়ে রাজধানীতে হয়ে গেল একটি কর্মশালা।

টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও গিগাবাইটের যৌথ উদ্যোগে, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে বিশেষ এ কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী।

আজ (২৫ অক্টোবর) শনিবার রাজধানীর ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জার্নালিজম: ট্রান্সফর্মিং নিউজরুম ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন টিএমজিবির সদস্যসহ তথ্যপ্রযুক্তি বিটের বেশ কজন সাংবাদিক।

কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুলসের কার্যকর ব্যবহার, ডিপ রিসার্চ, ডেটা বিশ্লেষণ, নিউজ অটোমেশন, ফ্যাক্ট চেকিং ও নৈতিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণসহ হাতেকলমে সেসবের প্রশিক্ষণ নেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহেদুল হাসান দিপু, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান, স্মার্ট টেকনোলজিসের প্রডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী, টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মঈদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন, রহিম শেখ প্রমুখ।

মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘বিশ্বজুড়ে গণমাধ্যমশিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এ প্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়োপযোগী ও তথ্যভিত্তিক সাংবাদিকতা করতে পারেন। গিগাবাইট ও বিসিএসকে আন্তরিক ধন্যবাদ এ ধরণের আয়োজন ও সহযোগিতা করার জন্য।’

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় প্রথাগত সাংবাদিকতায় আমূল পরিবর্তন এসেছে। এখন আধুনিক এআই টুলস ও এআইয়ের যথাযথ ব্যবহার ছাড়া সময়ের সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না। তবে এআই ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে এআইয়ের মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য অনেক সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। এআই ব্যবহার করতে হবে, তবে এআই যেন আপনাদের ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

তানজিম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কম্পিউটার পণ্য সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করে আসছে গিগাবাইট। এআই প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় গিগাবাইটও তাদের পণ্যে এআইয়ের সন্নিবেশসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে। টিএমজিবির সঙ্গে এ কর্মশালা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’

 


এই বিভাগের আরো খবর