বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

হালি গোলে এভারটনকে হারিয়ে লিভারপুলের জয়

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৫:৩৫ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক : প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে লিভারপুলকে রুখবে কে? মোহামেদ সালাহ গোল করছেন, নাহয় করাচ্ছেন। তাতে লিভারপুলও এগোচ্ছে অদম্য গতিতে।

মার্সেসাইড ডার্বিতে বুধবার রাতে সালাহরা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন নগর প্রতিদ্বন্দ্বী এভারটনকে। তাতে প্রতিপক্ষের জালে অন্তত চার গোল জড়ানোর হ্যাটট্রিক করে ফেলল দলটি।

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া অল রেডরা দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে। ৬৪ মিনিটে গোল করেন সালাহ, আর ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে লক্ষ্যভেদ করেন আগের ম্যাচে জোড়া গোল করা ডিয়েগো জোটা।

তাতেই ৪-১ গোলের জয়, আর টানা তিন ম্যাচে দলটি প্রতিপক্ষের জালে চার গোল জড়ানোর কীর্তি গড়ে ফেলে। এর আগে শেষ দুই ম্যাচে আর্সেনাল আর সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল।

কীর্তি অবশ্য আরও দুটো গড়ে ফেলেছে লিভারপুল। ৩৯ বছরে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে এর চেয়ে বড় জয় পায়নি দলটি। গতকাল রাতেরটাই বৃহত্তম। আর এ নিয়ে টানা ১৮ ম্যাচে প্রতিপক্ষের জালে কমপক্ষে দুই গোল করার কীর্তি গড়ল দলটি।

দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর চেলসি ২-১ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। শীর্ষ তিন দলের জয়ের ফলে পয়েন্ট তালিকায় কোনো হেরফের আসেনি। ১৪ ম্যাচে যথাক্রমে ৩৩ ও ৩২ পয়েন্ট নিয়ে চেলসি ও ম্যানচেস্টার সিটি আছে তালিকার শীর্ষ দুই অবস্থানে।


এই বিভাগের আরো খবর