সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

১১ লক্ষ টাকার অ্যাপ কিনল ছ’বছরের শিশু!

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ২:৩৮ অপরাহ্ন

তথ্য প্রযুক্তি ডেস্ক : আজকাল শিশুরা মা-বাবার মোবাইল নিয়ে যখন-তখন খেলতে শুরু করে। আধুনিকায়নের কথা বিবেচনা করে মা-বাবারাও সন্তানদের স্বাধীনতা দিয়ে থাকেন।আর খেলতে খেলতেই উদ্ভট সব কান্ড ঘটিয়ে বসে। এমনই এক ঘটনা, মায়ের মোবাইল নিয়ে খেলছিল ছ’বছরের ছেলে। সেই খেলার ছলেই মায়ের অ্যাকাউন্ট থেকে চলে যায় কয়েক হাজার ডলার। টাকার হিসেবে যার মূল্য অন্তত ১১ লক্ষ টাকা। কীভাবে গেল এত টাকা?

নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, জেসিকা জনসনের ছেলে অ্যাপলের (Apple) ভারচুয়াল স্টোর থেকে একাধি্ক অ্যাপ কিনেছে। তার দরুণই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই মাথায় হাত পড়েছে জেসিকা।

জানা গিয়েছে, গত জুলাই মাসের ঘটনা। ৮ জুলাই জেসিকার অ্যাকাউন্ট থেকে ২৫ বার টাকা কাটে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। ভেবেছিলেন কোনও জালিয়াতের খপ্পরে পড়েছেন তিনি। অ্যাকাউন্টে অ্যাপল স্টোরে টাকা ট্রান্সফার হওয়ার কথা উল্লেখ ছিল। যা দেখে জেসিকা ভেবেছেন কোনও ভুয়ো সংস্থা অ্যাপলের নাম করে টাকা হাতিয়েছে। ছ’মাস পর বিষয়টা স্পষ্ট হল।

জেসিকার ছেলে জর্জ জনসন জুলাই মাস থেকেই অনলাইন গেমিং-এর জন্য মায়ের আইপ্যাড ব্যবহার করছিল। সেই সময় থেকেই জেসিকার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করে। ৮ জুলাই ২৫ বার টাকা কেটেছিল। পরে জানতে পারেন, তাঁর ছেলে একের পর এক অ্যাপ আপডেট করেছে। কিন্তু এখন আর কিছু করার নেই।

অ্যাপলের কাছ টাকা ফেরত  চেয়েছিলেন জেসিকা। কিন্তু তাঁর অনুরোধ খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ। কারণ ৬০ দিনের মধ্যে ওই আবেদন জানাননি তিনি। অ্যাপেলের পালটা অভিযোগ, জেসিকার উচিৎ ছিল অ্যাই প্যাডের প্যারেনটাল লক অন রাখা। তিনি তা করেননি। তাই এই কাণ্ড ঘটেছে।


এই বিভাগের আরো খবর