বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

৯৯ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১২:০৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক :
সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ নাদিমদের ঘূর্ণিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল ডেভিড মিলারের দল। দিল্লীর অরুণ জৈতলি স্টেডিয়ামে মঙ্গলবার ৯৯ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ ওভারে ৪ উইকেট নিয়ে ডেভিড মিলারের দলকে ধসিয়ে দেওয়ার মূল কারিগর কুলদ্বীপ যাদব। সিরিজের শেষ ম্যাচে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম সাফল্য এনে দেন দীর্ঘদিন পর দলে ফেরা ওয়াশিংটন সুন্দর। ৬ রান করা ডি কককে তিনি ফিরিয়েছেন আভেশ খানের ক্যাচ বানিয়ে। ১৫ রানে জানেমন মালানকে ফেরান মোহাম্মদ সিরাজ। রিজা হেন্ডরিকস, মার্করামরা ফিরেছেন এক অঙ্কের স্কোরে। ওয়ানডে অধিনায়কত্বের অভিষেকটা রাঙাতে পারেননি ডেভিড মিলারও। ৮ বলে ৭ রান করে আউট হয়েছেন সুন্দরের বলে বোল্ড হয়ে। উইকেটের একপ্রান্ত আগলে লড়াই করার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন হেনরিক ক্লাসেন। ৩৪ রান করে তিনি বোল্ড হয়েছেন শাহবাজের বলে। মার্কো জেনসেনকে আভেশ খানের ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টানেন কুলদ্বীপ যাদব। কুলদ্বীপের ৪ উইকেট বাদে বাকি ৬ উইকেটের দুটি করে নিয়েছেন শাহবাজ, সুন্দর ও সিরাজ।


এই বিভাগের আরো খবর