রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর

নান্দাইলে ৩টি অটোগাড়ী ও ২টি গরু সহ আন্ত:জেলা চোর চক্রের ৩ জন গ্রেফতার

রফিকুল ইসলাম (নান্দাইল)
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে ৩টি অটোগাড়ী উদ্ধার সহ মিজান মিয়া ও মুখলেছ মিয়া নামে আন্তজেলা অটোগাড়ী চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

এছাড়া পৃথক অভিযান চালিয়ে আরো ২টি চোরাই গরু উদ্ধারপূর্বক ট্রাক সহ রাহুল হোসেন নামে এক গরু চোরকে গ্রেফতার করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদের নেতৃত্বে থানা পুলিশের দুটি টিম গত শনিবার ও রোববার পৃথক পৃথক অভিযান চালিয়ে উক্ত অটোগাড়ী ও গরু উদ্ধারপূর্বক আন্ত: জেলা অটোচোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নান্দাইল মডেল থানা সূত্রে জানাগেছে, গত শনিবার (২৭শে এপ্রিল) নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামের ফরিদ মিয়া (২২) কর্তৃক নান্দাইল মডেল থানায় দায়েরকৃত মামলা নং ৩২ অনুযায়ী একটি অটোগাড়ী (ইজিবাইক) ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনার প্রেক্ষিতে অনুসন্ধান চালায় থানা পুলিশ। এ ঘটনায় এসআই মোঃ সুজন মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ চর বৈতাগৈর ইউপি এলাকা হইতে চরউত্তরবন্ধ গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র আসামী মিজান মিয়াকে গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে গাজীপুর জেলার শ্রীপুর থানার বল্লল পশ্চিমপাড়া গ্রামের মৃত খোরদেশ মিয়ার পুত্র আসামী মুখলেছ মিয়াকে গ্রেফতার করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে রোববার (২৮শে এপ্রিল) গাজীপুর জেলার জয়দেবপুর বিআইডিসি বাজারস্থ অটো গ্যারেজ হইতে বাদীর সনাক্তমতে তাহার অটোগাড়ীটি উদ্ধারের পাশাপাশি আরও ২টি চোরাই অটোগাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অপরদিকে গত শুক্রবার (২৬শে এপ্রিল) দিবাগত রাতে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইলপাড়া গ্রামের চান হোসেনের পুত্র কামাল হোসেন মাজুর দুটি গরু চুরি হওয়া ঘটনার অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার (২৭শে এপ্রিল) অভিযান পরিচালনা করে নান্দাইল উপজেলার বড়াইল ইট ভাটার নিকট হইতে দুটি গরু ও বড়াইল ধীতপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র রাহুল হোসনেকে ট্রাক সহ গ্রেফতার করা হয়।

চোরাই যাওয়া গরু ২টি বাদীর সনাক্তমতে উদ্ধার করা হয়। থানা পুলিশ কর্তৃক দ্রুত সময়ে মধ্যে বাদীর হারানো অটোগাড়ী ও গরু উদ্ধার হওয়ায় পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয় সহ থানার অফিসার ইনচার্জকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানিয়েছেন বাদী সহ এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর