শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় ২১ বছর পর ৫৫ টি পরিবার পেলো যাতায়াতের নতুন রাস্তা: আনন্দে মিষ্টি বিতরণ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন

খুলনার পাইকগাছার গড়ইখালীতে অবশেষে ২১বছর পর ৫৫টি পরিবারের জন্য যাতায়াতের নতুন রাস্তা নির্মিত হয়েছে। এ আনন্দে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদের দক্ষিণ ও পুর্বপাশে বসবাসরত ৫৫টি পরিবার ২১ বছর পর যাতায়াতের জন্য পেলো নতুন রাস্তা। এতো বছর যাবৎ তারা ইউনিয়ন পরিষদের মাঠ ও পাবলিক কবরখানা দিয়ে খালপার হয়ে যাতায়াত করতো।

এলাকাবাসী দীর্ঘদিনের এ দাবী আদায় থেকে বঞ্চিত ছিল বলে তারা জানায়। সম্প্রতি এলাকাবাসীর দাবী ও গণ স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু কর্মসৃজন কর্মসূচির লোক দিয়ে খালের উপর দিয়ে নতুন রাস্তা নির্মান করেন। যার দৈর্ঘ্য ৫০০ ফুট ও প্রস্থ ১০ ফুট। ফলে ৫৫ টি পরিবারের প্রায় দেড় শতাধিক লোকের নতুন রাস্তা দিয়ে চলাচলে সুযোগ সৃষ্টি হয়েছে। এ কারণে তারা নিজেরাই মিষ্টি বিতরণ করেছেন এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যানসহ ইউপি পরিষদকে।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য গাউসুল হক বলেন ৫৫ টি পরিবার ২১ বছর যাবৎ রাস্তা ছাড়াই এলোমেলো ভাবে চলাচল করতে চরম ভোগান্তি ভোগ করেছে।

ইউপি চেয়ারম্যান কেরু বলেন, দীর্ঘ ২১ বছর ধরে এই ৫৫টি পরিবারের যাতায়াতের রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বসবাস করে আসছে। আমি তাদের কষ্টটাকে অনুভব করেছি মাত্র। কিছু বাঁধা বিঘ্ন থাকায় রাস্তাটি নির্মাণ করতে বিলম্ব হয়েছে। তবে এটা হওয়াতে কবরখানার পবিত্রতা রক্ষা ও ইউনিয়ন পরিষদ সুরক্ষা রাখার পথ উম্মুক্ত হয়েছে।


এই বিভাগের আরো খবর