শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

কালিহাতীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মোল্লার পক্ষে গণজোয়ার

টাঙ্গাইল প্রতিনিধি 
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নেতৃত্ব ও সততার কারণে তার প্রতি সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে কথা হয় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সাথে তারা জানায়, কালিহাতী উপজেলার আওয়ামী লীগের সভাপতিসহ সকল নেতাকর্মী ও সাবেক সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী একাট্রা হয়ে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার পক্ষে প্রচারে নেমেছেন। এছাড়াও এলাকাবাসী দলমত নির্বিশেষে সমর্থন জানাচ্ছেন তাকে। তাদের ভাষ্য, এবার উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে আনোয়ার হোসেন মোল্লাই যোগ্য। তাই তাকে সমর্থন জানাচ্ছে সব শ্রেণির মানুষ। আসন্ন নির্বাচনে তার বিজয়ের জন্য সবাই এক হয়েছে।

জানাগেছে,কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা(মোটরসাইকেল), কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী (আনারস)ও হাসমত আলী নেতা(দোয়াত কলম)।

আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানায় কালিহাতী আসনের সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ও আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার মিলে আনোয়ার হোসেন মোল্লার পক্ষে কাজ করছেন। ভোটের মাঠের যে পরিবেশ, তাতে আনোয়ার হোসেন মোল্লা বিপুল ভোটে জয়লাভ করবেন।

কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বিবার্তাকে বলেন, আমি ত্রিশ বছর ধরে বঙ্গবন্ধুর রাজনীতি করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে চাই। গ্রামকে শহরে পরিণত করার যাত্রায় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন,এবারের উপজেলা নির্বাচনে জয়ী হয়ে সেই যাত্রায় শামিল হতে চাই। এছাড়াও নির্বাচনে জয়ী হলে প্রথমে তিনি কালিহাতী মাদক ও সন্ত্রাস নির্মুলসহ সাধারণ মানুষ নির্ভয়ে সুন্দর জীবন-যাপন করবে এমন কালিহাতী গড়ার অঙ্গীকার করেন।
তিনি বলেন, উপজেলায় নির্বাচনী গণজোয়ার বইছে। নির্বাচনের সুন্দর পরিবেশও বইছে কিন্তু সেই পরিবেশকে নষ্ট করার পায়তারা করছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজাদ সিদ্দিকী। আজাদ সিদ্দিকী বিভিন্ন্ন জায়গায় ঘোষনা দিচ্ছেন, সন্ত্রাস যদি শিল্প হয় তাহলে সে ওই শিল্পের কারিগর। আজাদ সিদ্দিকী একজন সন্ত্রাসী ও মাদকসেবী। তার নামে হত্যাসহ ২৬টি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। আশা করি- উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

উল্লেখ্য, ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে কালিহাতী উপজেলা গঠিত। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯১২ জন। নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬৯ জন। তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।
প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহন ২১ মে অনুষ্ঠিত হবে।

 


এই বিভাগের আরো খবর