শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

খুব শীঘ্রই স্মার্ট বাংলাদেশে স্মার্ট সমবায় গড়ে তোলা হবে- প্রতিমন্ত্রী ওয়াদুদ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্মার্ট বাংলাদেশে স্মার্ট সমবায় গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ (দারা)।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সমবায় জোট কর্তৃক আয়োজিত ১০২তম আন্তর্জাতিক সমবায় দিবসে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। এবারের প্রতিপাদ্য ‘সমবায় সবার জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলে’।

প্রতিমন্ত্রী বলেন, “চ্যাম্পিয়ন অব দি আর্থ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিস্কপ্রসূত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সমবায়কে আধুনিক করতে আমার মন্ত্রণালয় অহর্নিশ কাজ করছে। সমবায় আইনকে যুগোপযোগী করাসহ খুব তাড়াতাড়ি দেশব্যাপি সমবায়ীদের ডিজিটাল ডেটাবেইজ তৈরি করা হবে। এভাবেই প্রত্যেক ওয়ার্ডে সাবলম্বী স্মার্ট নাগরিক গড়ে উঠবে।”

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থার গুরুত্ব বোঝাতে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রায় এক কোটি ২২ লাখ সমবায়ীর প্রত্যেকে যদি নতুন করে উৎপাদনমুখী কৃষিব্যবস্থায় আত্ননিয়োগ করে, তাহলে বাংলাদেশ অচিরেই হবে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা। তিনি আরও বলেন, এই বাংলার অমিত সম্ভাবনাময় সম্পদকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের বাস্তব রূপ দরকার। এর জন্য গ্রামীণ পর্যায়ে নেতৃত্বের সংকটকে কাটিয়ে উঠতে হবে।

ওয়াদুদ বলেন, “কাজকর্ম হবে পেপারলেস (কাগজবিহীন)। তথ্যপ্রযুক্তির জাদুস্পর্শের মাধ্যমে সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থা পুরোপুরি ডিজিটাল করে গড়ে তুলতে উন্নত বিশ্ব থেকে আমাদের শিখতে হবে। দেশটা আপনার, আমার, আমাদের সকলের। তাই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য ব্যক্তিস্বার্থ ত্যাগ করতে হবে।”

সচিব শাহানারা খাতুন তাঁর বক্তব্যে বলেন, এবারের প্রতিপাদ্য অনুযায়ী সকলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের সবাইকে বিবেকের তাড়না দ্বারা পরিচালিত হতে হবে, ভালো কাজ করতে হবে। এর জন্য চাই ঐকান্তিক আগ্রহ ও সদিচ্ছা।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ শরিফুল সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন আকন্দ।


এই বিভাগের আরো খবর