বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

কামিন্সকে পেছনে ফেলে ডিসেম্বরের আইসিসি সেরা বুমরাহ

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ২০২৪ সালের শেষ মাসটা মনে রাখার মতো কেটেছে জাসপ্রিত বুমরাহ’র। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সাফল্যের পুরস্কারটা পেয়ে গেলেন এই ভারতীয় তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরুষ বিভাগে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ডেন পিটারসনকে হারিয়েছেন তিনি।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফিতে অসাধারণ পারফরম্যান্সের কারণে মাসসেরা পুরস্কার পেলেন বুমরাহ। যদিও ভারত ১-৩ ব্যবধানে সিরিজ হেরেছিল। ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন বুমরাহ। ঐ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। ৯ ইনিংসে মাত্র ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নেন বুমরাহ। যার মাঝে তার নামের পাশে ছিল তিনবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব। এই অবিশ্বাস্য পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার পান তিনি।

ডিসেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর বুমরাহ বলেন, ‘পরিশ্রমের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। ডিসেম্বরের সেরা খেলোয়াড় হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। নিজের ব্যক্তিগত এ সাফল্য আমাকে সবসময় ভালো করার জন্য অনুপ্রাণিত করে।’

বুমরাহ আরও বলেন,‘আমার খেলা সিরিজ গুলোর মধ্যে বোর্ডার-গাভাস্কার সিরিজ অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এটা আমার নিজের জন্য সম্মানের যে সেখানে আমি দেশের হয়ে ভালো করতে পেরেছি।’

নারীদের ডিসেম্বর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর