বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ গোয়াইনঘাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় বাকৃবি ও প্রাণ ডেইরি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মতলব উত্তরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন, রেল যোগাযোগ বিচ্ছিন্ন বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক,১ বছরের জেল পুলিশের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত, ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ছয় নবজাতক মায়ের কোলজোড়ে রেলক্রসিং, সংকীর্ণ সড়ক ও অবৈধ স্ট্যান্ডে স্থবির হয়ে পড়ছে বিভাগীয় নগরজীবন সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে : ইউএনও রামরামপুর সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তপ্ত বাক্য বিনিময় কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ নগরকান্দায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাংবাদিক আজাহার আলী সরকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিজি’র প্রিজন সেলে সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাসুদ কামালকে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান ড্যাবের কক্সবাজারের পরকীয়া সন্দেহে নারীকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়িয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

সিরিজে সমতায় ফিরে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকে রইল বাংলাদেশের

অনলাইন ডেস্ক :
বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের ম্যাচেরা। ম্যাচ স্বাগতিকদের হারিয়ে সিরিজে সময়তায় ফিরেছে টাইগ্রেসরা। আর তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের।

শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮.৫ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।

বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন ২টি করে উইকেট।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান অধিনায়ক নিগার সুলতানার। ১২০ ইনিংসে ৫টি চার মারা নিগার এক প্রান্তে ধরে রেখেছেন বলেই বাংলাদেশের রানটা ১৮০ পেরোয়। ১১তম ওভারে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে যাওয়া নিগার ফেরেন ৪৯তম ওভারে দলকে ১৮৪ রানে রেখে নবম ব্যাটার হিসেবে।

অধিনায়ক ছাড়া বলার মতো রান পেয়েছেন সোবহানা মোস্তারি (২৩) ও স্বর্ণা আক্তার (২১)। ৫৬ রানে তৃতীয় উইকেট খোয়ানোর পর সোবহানাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন নিগার। পরে ষষ্ঠ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক। বাংলাদেশের ইনিংসে এ ছাড়া ৩০ ছাড়ানো জুটি ছিল প্রথম উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হকের।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর