শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

অসচ্ছল চক্ষু রোগীদের জন্য লক্ষ্মীপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে অসচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্পে সদর উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে পৌরসভার অস্বচ্ছল চক্ষু রোগীদের সেবা দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পরিচালনায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে। চিকিৎসা ক্যাম্পের চোখের বিভিন্ন রোগ শনাক্ত করে চিকিৎসা ও ওষুধ দেয়া হচ্ছে। যেসব জটিল রোগীর লেন্স ও সানি অপারেশনের প্রয়োজন হবে নোয়াখালী গ্রামীণ কমিটির চক্ষু হাসপাতাল ও ফেকু সেন্টারে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়া হবে এবং পর্যায়ক্রমে ২০০০ রোগীকে এই ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে।

প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি লক্ষীপুর পৌরসভার বাঞ্চানগরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬ ফেব্রুয়ারি লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীপুর পৌরসভার অপর ১০টি ওয়ার্ডের ফ্রি চিকিৎসা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর