সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

শিশুকে ধর্ষণ : দুই দশক পর শাস্তির মুখে ট্রাফিক পুলিশ

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন নারী ও শিশু ডেস্ক : ২০০৬ সালে রাজধানীর বাসাবোতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার আসামি এক ট্রাফিক পুলিশ কর্মকর্তার সাজা পরোয়ানা ঘোষণা করেছেন আদালত। ওই আসামির নাম মো. আজাদুল।

গত মঙ্গলবার এ সাজা পরোয়ানা ঘোষণা করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৫ এর বিচারক মো. শামছুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. কামাল হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ২০১৮ সালে মামলার রায় ঘোষণা করেন ঢাকার সিনয়র জেলা ও দায়রা জজ তানজিনা ঈসমাইল। কিন্ত আসামি পলাতক থাকায় সাজা পরোয়ানা ঘোষণা হয়নি। পলাতক এ আসামিকে গ্রেপ্তারে গত বছর পরোয়ানা জারি করেন আদালত। এ বছরের জুন মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গৃহপরিচারিকার কাজ নিয়ে ২০০৬ সালে মামার সঙ্গে ঢাকা আসে ময়মমসিংহের ১২ বছর বয়সী এক শিশু। গৃহকর্তার বাড়িতে অত্যাচারের শিকার হয়ে এপ্রিলে বাসা থেকে না বলে চলে যায় সে। যাত্রাবাড়ী মোড়ে পৌঁছালে ট্রাফিক পুলিশ সদস্য মো. আজাদুল কান্নারত অবস্থায় দেখেন তাকে। মহাখালী পৌঁছে দেওয়ার নামে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যান আজাদুল। পরে ৯ দিন আটকে রেখে ধর্ষণ করেন তাকে। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ বাসা থেকে উদ্ধার করে শিশুটিকে। পরবর্তীতে ওই বছরের ১৯ এপ্রিল সবুজবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে ভুক্তভোগী।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ ছাড়া জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা ভিকটিমকেও দেওয়ার নির্দেশনা দেন আদালত।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর