বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার

ইনজুরিতে মেসি, মাঠে ফিরতে পারবেন কবে?

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : শঙ্কাময় অপেক্ষা শেষে অবশেষে লিওনেল মেসিকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার পেশির চোট খুব গুরুতর নয়। তবে কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে নিশ্চিতভাবেই। অধিনায়কের ফেরার সম্ভাব্য সময় নিয়ে এখনও নিশ্চিত নয় মায়ামি।

লিগস কাপে ক্লাব নেকাক্সার বিপক্ষে গত শনিবার ম্যাচের শুরুর দিকেই চোট পান মেসি। এরপর মিনিট দুয়েক খেলার চেষ্টা করে মাঠ ছেড়ে যান একাদশ মিনিটেই। গত মৌসুমে নানা চোট মিলিয়ে ক্লাব ও দেশের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি মেসি। এই ৩৮ বছর বয়সে শরীর বিদ্রোহ করে আগের চেয়ে বেশি। ধকল সামলানোও এখন বেশি কঠিন। এবারের চোটের পরও তাই বড় শঙ্কার জায়গা ছিল।

তবে পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি বলেই বিবৃতিতে জানায় মায়ামি। তারা জানায়- পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের পেশিতে ‘মাইনর’ চোট আছে। তার চিকিৎসা কোন পথে এগোয় এবং শরীর কীভাবে সাড়া দেয়, সেটির ওপর নির্ভর করবে মেডিকেল ছাড়পত্র পাওয়া।

লিগস কাপে অবশ্য তিনি আর খেলতে পারবেন না বলেই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৩৬ ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্টে দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এখন তিনে আছে মায়ামি। প্রথম ম্যাচে ২-১ গোলের জয়ে তিন পয়েন্ট পেয়েছে তারা, নেকাক্সার বিপক্ষে টাইব্রেকারে জিতে পেয়েছে দুই পয়েন্ট।

চোটে পড়ার আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। মেজর লিগ সকারে ১৮ গোল করে তিনি যৌথভাবে আছেন শীর্ষে। লিগস কাপের প্রথম ম্যাচে দলের দুটি গোলই আসে তার পাস থেকে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর