সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

চোখে আঘাত পেলে কী করবেন

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : বিভিন্ন কারণে চোখে আঘাত লাগতে পারে। বিশ্বব্যাপী চোখের আঘাতের প্রায় ১০ শতাংশ কারণ কেমিক্যালজনিত চোখের আঘাত। এ ধরনের আঘাত সাধারণত কর্মক্ষেত্রে বেশি হয়। শিল্পকারখানাগুলোয় বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয়। এ কেমিক্যাল চোখে লাগলেই দেখা দিতে পারে সমস্যা। বাসাবাড়িতেও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়। এ থেকেও ঘটতে পারে দুর্ঘটনা।

চোখের ক্ষতি করে এমন কেমিক্যালকে তিন ভাগে ভাগ করা যায়– ১. অ্যালকালি বা ক্ষার, ২. এসিড বা অম্ল ও ৩. ইরিটেন্ট বা অস্বস্তি সৃষ্টিকারী।

অ্যালকালির দ্বারা চোখের আঘাত খুবই মারাত্মক। এটি কেবল চোখের দৃশ্যমান অংশ, যেমন– কর্নিয়া, কনজাংটিভা, স্কেলার ক্ষতিই করে না; বরং ভেতরের অংশেও মারাত্মক ক্ষতি করে। এ ধরনের কেমিক্যালে অন্ধত্ব বেশি হতে পারে। বিভিন্ন ক্ষারীয় তরল, কীটনাশক, ড্রেন ক্লিনার, কৃষিকাজে ব্যবহৃত সার, হাঁড়ি-পাতিল ক্লিনার, সিমেন্ট ইত্যাদি চোখে পড়লে অ্যালকালি বার্ন হতে পারে।

এসিড দ্বারা চোখের আঘাত অ্যালকালির চেয়ে তুলনামূলক কম ক্ষতিকর। কারণ, এটি চোখের ভেতরের অঙ্গকে ক্ষতি করে না। এসিডের তালিকায় আছে ভিনেগার, নেইলপলিশ রিমুভার, ব্যাটারির পানি, বিভিন্ন ধরনের এসিড।

ডিটারজেন্ট, পিপার স্প্রে ইত্যাদি চোখের তেমন ক্ষতি না করলেও চোখে জ্বালাপোড়া করে। এদের বলে ইরিটেন্ট।

চোখে কেমিক্যাল পড়লে চোখ লাল হতে পারে, ব্যথা করে, জ্বালাপোড়া করে, পানি ঝরতে থাকে, চোখে খচখচ করে, চোখের পাতা ফুলে যেতে পারে ও দৃষ্টি আবছা হতে পারে।

চোখে কেমিক্যাল পড়লে কী করবেন

চোখ ডলাডলি করা যাবে না। এতে চোখের আরও ক্ষতি হয়। চোখে অনেকেই কাপড় গরম করে সেঁক দেন, এটিও ঠিক নয়।

কেমিক্যাল পড়ার সঙ্গে সঙ্গে আগে ১০-১৫ মিনিট পানি ঢালুন, তারপর হাসপাতালে নিন। চোখের পাতা খুলতে কষ্ট হলেও পানি ঢালতে হবে। এটিই প্রধান চিকিৎসা। কারণ, কেমিক্যাল চোখে যতক্ষণ থাকবে, তত ক্ষতি করতে থাকবে। পানি ঢেলে কেমিক্যাল চোখ থেকে বের করে দিতে হবে। এরপর আক্রান্তকে হাসপাতালে নিয়ে যান। কারণ এটি অল্প সমস্যা মনে হলেও পরীক্ষা করে মারাত্মক কিছু ধরা পড়তে পারে।

কোনো কেমিক্যাল নিয়ে কাজ করার সময় চোখে গগলস বা চশমা ব্যবহার করুন। যে কোনো কেমিক্যাল শিশুর নাগালের বাইরে রাখুন।

চোখে কেমিক্যালজনিত আঘাত খুব সহজেই প্রতিরোধ করা যায়। ৯০ শতাংশই প্রতিরোধযোগ্য। প্রয়োজন শুধু সচেতনতা।

লেখক : সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস)।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর