সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

চতুর্থ প্রজন্মের ওলেড প্যানেলসহ ২৭ ইঞ্চির গেমিং মনিটর আনল গিগাবাইট

ঢাকা প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

বিশ্বখ্যাত কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট নতুন ২৭ ইঞ্চির কিউএইচডি গেমিং মনিটর এমও২৭কিউ২৮জি বাজারে এনেছে। সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের ওলেড প্যানেল ব্যবহার করা এই মনিটরে রয়েছে ২৮০ হার্টজ রিফ্রেশ রেট ও মাত্র ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা দ্রুতগতির ও মসৃণ গেমপ্লে নিশ্চিত করবে।

গিগাবাইট কর্মকর্তারা জানায়, চার-দিক বর্ডারলেস ডিজাইনের কারণে মনিটরটির স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় ৯৯ শতাংশ, যা গেমারদের জন্য আরও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। এলজি ডিসপ্লের সর্বশেষ চতুর্থ প্রজন্মের ওলেড প্যানেলে ব্যবহৃত প্রাইমারি আরজিবি ট্যানডেম ওএলইডি প্রযুক্তির মাধ্যমে মনিটরটি উচ্চ উজ্জ্বলতা, কম বিদ্যুৎ খরচ এবং উন্নত কালার রিপ্রোডাকশন সক্ষমতা প্রদান করবে।

এই মনিটরে এইচডিআর পিক ব্রাইটনেস সর্বোচ্চ ১৫০০ নিটস পর্যন্ত, ৯৯.৫ শতাংশ ডিসিআই-পিথ্রি এবং ৮৪ শতাংশ বিটি. ২০২০ ওয়াইড কালার গ্যামাট সাপোর্ট রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খরচ প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এটি বিইএসএ ডিসপ্লেএইডিআর ট্রু ব্লাক ৫০০ সার্টিফিকেশনপ্রাপ্ত এবং উজ্জ্বল পরিবেশেও নিখুঁত ব্ল্যাক লেভেল প্রদর্শনে সক্ষম।

গেমারদের চোখের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে মনিটরটিতে রাখা হয়েছে অল রাউন্ড আইকেয়ার ফিচার। এর মধ্যে রয়েছে ফিল্কিকার-ফ্রি, ডিসকমফোর্ট গ্লার ফ্রি এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন, যা দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রেও চোখের আরাম নিশ্চিত করবে।

প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য গিগাবাইট যুক্ত করেছে একাধিক এক্সক্লুসিভ টেকনিকাল ফিচারস। । এটিতে গেম এসিস্ট ফিচারের মাধ্যমে কাস্টমাইজেবল ক্রসহেয়ার ও টাইমারের মতো অন-স্ক্রিন টুল ব্যবহারের সুযোগ দেয়। মনিটরের স্থায়িত্ব বজায় রাখতে এতে যুক্ত করা হয়েছে এআই ওলেড কেয়ার। যা স্বয়ংক্রিয়ভাবে পিক্সেল রিফ্রেশ ম্যানেজ করে প্যানেলের মান দীর্ঘদিন ধরে অটুট রাখবে। গিগাবাইট ইতোমধ্যে সর্বশেষ ফার্মওয়্যারও প্রকাশ করেছে, যা এআই ওলেড কেয়ার আরও উন্নত করার পাশাপাশি এইচডিআর পিক ব্রাইটনেস মোডের পূর্ণ সক্ষমতা নিশ্চিত করবে।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, মনিটরটি ইতোমধ্যে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। উচ্চ পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটি গেমারদের জন্য একটি শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচিত হবে। মনিটরটির দাম নির্ধারণ করা হয়েছে নব্বই হাজার টাকা।

আরএস


এই বিভাগের আরো খবর