মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন,দায়ে বিএনপি ও জামায়াত সমর্থিত ২ জনকে ১৬০০০ টাকা জরিমানা  আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: মেজর হাফিজ দূর্নীতি মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করাই আমাদের প্রদান লক্ষ্য: আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাঁদপুর-২ এ ধানের শীষে ভোটের আহ্বান: ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে: মীর শাহে আলম মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি: মাওঃ আবুল কালাম আজাদ জামায়াত বাংলাদেশকে আফগানিস্থানে পরিণত করতে চায় তারা দেশের অগ্রগতির অন্তরায়: মির্জা ফখরুল সরিষাবাড়ীতে উলামাদল ও ইমাম, মোয়াজ্জিনদের সাথে শামীম তালুকদারের মতবিনিময় সভা বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক’র কিউআর সেবা শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা এদের কারণে একাত্তরে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন , মা-বোন সম্ভ্রম হারিয়েছেন : তারেক রহমান আমতলীতে বিএনপি প্রর্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী আলোচনা সভা লোহাগাড়ায় ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন: ফৌজুল কবির ফজলু সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দির পথসভা অনুষ্ঠিত আনোয়ারায় ইসলামি ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর আগামী ১৩ তারিখ ফেব্রুয়ারি থেকে জনগন নতুন একটি বাংলাদেশ পাবে: ডা: শফিকুর রহমান ঝালকাঠির দুই আসনেই বিএনপির শক্ত অবস্থান, তালপাখার বাতাসে জামায়াতের ভোটে ধাক্কা বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কিশোরগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিশজন দালালের করাদন্ড ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা ও ধৈর্য রাখতে হবে : সেনা প্রধান দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারিতে মিলবে দুই দফায় ৮ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

আগামী মাসে সরকারি চাকরিজীবীদের জন্য মিলছে দীর্ঘ ছুটির সুবর্ণ সুযোগ। পবিত্র শবেবরাত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দুই দফায় মোট ৮ দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যালেন্ডার ও সরকারি ঘোষণা অনুযায়ী, সামান্য কৌশল অবলম্বন করলেই ফেব্রুয়ারির প্রথমার্ধেই বড় দুটি ছুটি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।
ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সে উপলক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এ অবস্থায় কেবল এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কেননা, এর পরের দুদিন ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং, মাত্র একদিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন।
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপরের দুদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, এখানেও মিলছে চার দিনের ছুটি।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়।’
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার রয়েছে। এ ছাড়া, ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারিত হয়েছে। সে হিসেবে, মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন; হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন; খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন; বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন।


এই বিভাগের আরো খবর