বরগুনার আমতলী মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রর্থী মো: নজরুল ইসলাম মোল্লার পক্ষে আজ সোমবার বেলা ১১ টায় এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: ইউসুফ আলী মৃধা, বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির, সাবেক যুগ্ম আহবায়ক ভিপি মামুন , পৌর বিএনপির সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, বিঅরডিবি চেয়ারম্যান মাইনউদ্দিন মামুন, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ তালুকদার , মনিরুল ইসলাম তালুকদার, মো: খলিলুর রহমান, গোলাম মোস্থফা (প্রমুখ) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তি য়োদ্ধার সাবেক কমান্ডার একেএম সামসুদ্দিন সানু।