বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সালথায় দাঙ্গা রোধে পুলিশের অভিযান: আটক- ১১ ফুলপুরে ফলিত পুষ্টি বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ ১৩ তম সিটি করপোরেশন বগুড়া,আরও ৫ উপজেলা গঠন ড.ইউনুস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আদালতে খারিজ দীপুমনি,মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ আদালতের চুনারুঘাট পৌরশহরে রাস্তা দখল করে গড়ে ওঠা ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ চুনারুঘাটে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের পিচ তোলা অংশে খানাখন্দ ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্ধোধন কক্সবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত  জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছরের আটকাদেশ স্বজনপ্রীতির তালিকা ও মিথ্যে পরিসংখ্যান: বঞ্চিত হওয়ার পথে প্রকৃত ক্ষতিগ্রস্তরা  রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন—শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ

নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলের “টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে ১৯টি ক্ষুদ্র সেচ যন্ত্র ও ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়া হয়, যা মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে গতি আনবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের কৃষি আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষি খাতে আরেকটি সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হবে, পাশাপাশি উৎপাদন খরচ কমে কৃষকের লাভ বাড়বে। এতে একদিকে কৃষকের জীবনমান উন্নত হবে, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ—এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিই আমাদের প্রধান ভরসা।”

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষিতে যে অগ্রযাত্রার সূচনা হয়েছিল, তা আজ আরও বিস্তৃত রূপ পেয়েছে। বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি উন্নয়নে খাল খনন, আধুনিক সেচ ব্যবস্থার সম্প্রসারণ, উন্নত বীজ সরবরাহ এবং কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ কৃষি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।


এই বিভাগের আরো খবর